ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে Logo এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’ Logo সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতি, ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ Logo ‎এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন ‎ Logo ঈদগাঁও থানার এ এস আই অন্ত বড়ুয়া বেপরোয়া মিথ্যা জিডি নিয়ে তার বাণিজ্য Logo জামালপুরে হেরোইন ১শত ৪ গ্রাম ও ইয়াবা ১ হাজার ৫ শত পিসসহ এক নারী গ্রেফতার Logo জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টার মৃত্যু কারাগারে Logo সংবিধান সংশোধন ছাড়া কোনো বিকল্প নাই:বিএনপি দলের চিফ হুইপ Logo নওগাঁয় ৭ কেজি ৭০০ গ্রাম ওজনের পাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার Logo নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ, প্রথম পাবেন যারা

মোংলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ, বাগেরহাট-৩ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৬ ০.০০ বার পড়া হয়েছে

মর ফারুক : বাগেরহাট-৩(মোংলা-রামপাল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোংলা উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিক পরিস্থিতি ছিল স্বাভাবিক ও নিয়ন্ত্রণে। উৎসবমুখর পরিবেশে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মোংলা উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭১ হাজার ৫৪০ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৭ হাজার ১২ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৪ হাজার ৫২৪ জন। উপজেলায় মোট ১০৬টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ধানের শীষ প্রতীকের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদের মধ্যে। সাধারণ ভোটারদের মতে, দুই প্রার্থীর মধ্যকার এ প্রতিদ্বন্দ্বিতা হবে হাড্ডাহাড্ডি ও ফলাফল হতে পারে যে কোনো পক্ষের অনুকূলে।
ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে গণনা কার্যক্রম শুরু হয়েছে। ফলাফল ঘোষণাকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে

মোংলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ, বাগেরহাট-৩ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা

আপডেট সময় ০৫:৫৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬