ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জামালপুরে হেরোইন ১শত ৪ গ্রাম ও ইয়াবা ১ হাজার ৫ শত পিসসহ এক নারী গ্রেফতার Logo জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টার মৃত্যু কারাগারে Logo সংবিধান সংশোধন ছাড়া কোনো বিকল্প নাই:বিএনপি দলের চিফ হুইপ Logo নওগাঁয় ৭ কেজি ৭০০ গ্রাম ওজনের পাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার Logo নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ, প্রথম পাবেন যারা Logo মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্তকরণের কাজ চলছে Logo বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? Logo জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে আরো দুটি জাহাজ Logo ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন Logo উৎসব-উচ্ছ্বাসে কিশোরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন।

জামালপুরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমান

জামালপুরে- ৩ আসনের বিএনপি দলীয় প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে পনের দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ আরিফ হোসাইন এই আদেশ দেন। 
আদেশে বলা হয়েছে,  জামালপুর- ৩ সংসদীয় আসনের মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে, রাস্তা-ঘাটে, রঙ্গিন পোস্টার ও বিদ্যালয় প্রাঙ্গনে ব্যানার ব্যবহার করে বিএনপি দলীয় প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল ধানের শীষ প্রতীকের সমর্থনে ভোটের প্রচারণা  করেছেন। এ বিষয়ে গত ৬ ফেব্রুয়ারী একই আসনের স্বতন্ত্র প্রার্থী মো: সাদিকুর রহমান সিদ্দিকী মাদারগঞ্জ সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। 
এছাড়াও, মেলান্দহ উপজেলার বিভিন্ন বাজার, রাস্তা-ঘাট ও বৈদ্যুতিক খুটিতে রঙ্গিন পোস্টার ব্যবহার করে ধানের শীষ প্রতীকের সমর্থনে ভোটের প্রচারণা করার অভিযোগে জাকির হোসাইন নামে এক ব্যাক্তি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
উক্ত অভিযোগদ্বয়ের ভিত্তিতে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমেটির ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট  মোস্তাফিজুর রহমান বাবুলের বিরুদ্ধে নির্বাচনি সামারী ট্রায়াল পরিচালনা করেন এবং অপরাধ নিশ্চিত করেন।
আজ (১০ ফেব্রুয়ারী) মঙ্গলবার সকাল ১১টায় জামালপুর-৩ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থনের জন্য বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলকে স্ব-শরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।
সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের উপস্থিতিতে সংক্ষিপ্ত বিচারিক আদালত তাকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। আজ দুপুরে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ আরিফ হোসাইন এই দন্ডাদেশ দেন।
এ বিষয়ে বিএনপি দলীয় প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
১০.০২.২০২৬

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে হেরোইন ১শত ৪ গ্রাম ও ইয়াবা ১ হাজার ৫ শত পিসসহ এক নারী গ্রেফতার

জামালপুরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমান

আপডেট সময় ০৭:৫৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬