ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo নাসিরনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ পেল ৫৮৫ জন Logo জামালপুরে সুইড বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ Logo জামালপুরে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo শ’হীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রু’হের মা’গফিরাত কামনায় ইফতার মাহফিল Logo বগুড়ায় ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ Logo ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর এান তহবিল থেকে পীরগঞ্জে ৩শ পরিবারের মাঝে ৬ লক্ষ টাকা বিতরণ  Logo জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় Logo বিএনপি’ দলের প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার অধীনস্ত দায়িত্ব বণ্টন

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের পূর্ব উপকূলে সোমবার ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৪৯ মিনিটে (বাংলাদেশ সময় ১১টা ৪৯ মিনিট) ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৬৬ কিলোমিটার গভীরে এবং তুয়াল শহরের পশ্চিমে প্রায় ১৭৭ কিলোমিটার দূরে।

প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার এবং ইন্দোনেশিয়ার ভূ-প্রকৃতি সংস্থা নিশ্চিত করেছে, ভূমিকম্পটি সুনামির আশঙ্কা সৃষ্টি করেনি।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতিরও নির্দিষ্ট কোনো তথ্য এখনও প্রকাশ হয়নি।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ বা অগ্নিবলয়ের ওপর অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়া নিয়মিত ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো ভূ-প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়।

আরও পড়ুন
সরকারের বিরুদ্ধে আন্দোলনে ৯০ দিনের আল্টিমেটাম দিল পিটিআই

এর আগে ২০২১ সালের জানুয়ারিতে সুলাওয়েসি দ্বীপে ৬.২ মাত্রার এক ভূমিকম্পে শতাধিক মানুষ প্রাণ হারান এবং হাজার হাজার মানুষ গৃহহীন হন। ২০১৮ সালে পালুতে ৭.৫ মাত্রার ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে প্রাণ যায় ২২০০ জনের বেশি মানুষের।

সবচেয়ে ভয়াবহ ছিল ২০০৪ সালের ডিসেম্বরের ভূমিকম্প ও সুনামি, যেখানে শুধুমাত্র ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশেই প্রাণ হারান ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আপডেট সময় ০৫:৫৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫