ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

মোংলায় সুশাসন ও নির্বাচন নিয়ে সুজনের আলোচনা সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অংশগ্রহণে সুশাসন ও নির্বাচন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোংলার শ্রমিক সংঘ চত্বরে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা নায়েবে আমীর, রামপাল–মোংলার দাঁড়িপাল্লা প্রতীকের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই হবে আগামী সংসদের প্রধান অঙ্গীকার।
সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বাগেরহাট জেলা যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, জনগণের অংশগ্রহণেই গণতন্ত্র শক্তিশালী হয়।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী মো. জিল্লুর রহমান সুশাসন ও নৈতিক রাজনীতির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। আলোচনায় জেএসডির প্রার্থী মো: হাবিবুর রহমান মাষ্টার মোংলার যাবতীয় সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন। আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা নির্বাচনী পরিবেশ, ভোটাধিকার ও সুশাসন বিষয়ে প্রশ্ন উত্থাপন করলে প্রার্থীরা তাৎক্ষণিকভাবে মতামত দেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

মোংলায় সুশাসন ও নির্বাচন নিয়ে সুজনের আলোচনা সভা

আপডেট সময় ০৪:৩৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬