ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে Logo এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’ Logo সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতি, ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ Logo ‎এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন ‎ Logo ঈদগাঁও থানার এ এস আই অন্ত বড়ুয়া বেপরোয়া মিথ্যা জিডি নিয়ে তার বাণিজ্য Logo জামালপুরে হেরোইন ১শত ৪ গ্রাম ও ইয়াবা ১ হাজার ৫ শত পিসসহ এক নারী গ্রেফতার Logo জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টার মৃত্যু কারাগারে Logo সংবিধান সংশোধন ছাড়া কোনো বিকল্প নাই:বিএনপি দলের চিফ হুইপ Logo নওগাঁয় ৭ কেজি ৭০০ গ্রাম ওজনের পাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার Logo নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ, প্রথম পাবেন যারা

মোঃ রুহেল উদ্দিন, জেলা প্রতিনিধি, নওগাঁ

অদ্য ২২ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ প্রাথমিক শিক্ষা অফিস হল রুম, পোরশা উপজেলা, নওগাঁয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোটকে সামনে রেখে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে পোরশা উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাগণের জন্য দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মহোদয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।

তাঁরা তাঁদের বক্তব্যে নির্বাচনী দায়িত্ব পালনে আইনানুগতা, পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভোটগ্রহণ কেন্দ্রসমূহে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সকলকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোরশা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রাকিব ইসলাম এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা জনাব আব্দুল মোত্তালিব, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং ভোটগ্রহণ কাজে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

প্রশিক্ষণ কর্মশালায় ভোটগ্রহণ সংক্রান্ত আইন ও বিধিমালা, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা ও দায়িত্ব পালনের সময় করণীয় ও বর্জনীয় বিষয়, ভোটারদের সঙ্গে আচরণ এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, নির্বাচন ও গণভোট একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া। এ প্রক্রিয়াকে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করতে ভোটগ্রহণ কর্মকর্তাগণের দক্ষতা, সততা ও দায়িত্ববোধ অত্যন্ত জরুরি। এই প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্ব পালনে কর্মকর্তাগণ আরও আত্মবিশ্বাসী ও প্রস্তুত হবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে

মোঃ রুহেল উদ্দিন, জেলা প্রতিনিধি, নওগাঁ

আপডেট সময় ১০:৫৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬