ঢাকা ০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

মিটফোর্ডে নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে মোংলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩২:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ২৯৭ ০.০০ বার পড়া হয়েছে

ওমর ফারুক : মিটফোর্ড হাসপাতালে ঘটে যাওয়া বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

১২ জুলাই২৫ শনিবার বাদ আসর মোংলার বিএলএস জামে মসজিদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা শাখার নায়েবে আমির, রামপাল-মোংলার গণমানুষের নেতা, জামায়াতের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আবদুল ওয়াদুদ।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ওয়াদুদ বলেন, “মিটফোর্ডে একজন নিরপরাধ মানুষকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা শুধু নৃশংসতাই নয়, এটি মানবতার চরম অবমাননা। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের জনগণ আর কোন নিরীহ মানুষকে এভাবে হারাতে চায় না।”

এসময় আরও বক্তব্য রাখেন, মোংলা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু হানিফ, উপজেলা নায়েবে আমীর, সাবেক সফল উপজেলা ভাইস চেয়ারম্যান, মোংলা প্রেস ক্লাবের সদস্য ও কলামিস্ট অধ্যাপক মোঃ কোহিনুর সরদার, পৌর জামায়াতের আমীর এম এ বারী, সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ হোসেন প্রমুখ।

বক্তারা সবাই সরকারের নিকট দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং জনগণকে এ ধরনের অমানবিক ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। বিক্ষোভ মিছিলে মোংলা উপজেলা ও পৌর জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

মিটফোর্ডে নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে মোংলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৩২:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫