ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিরোধীদলীয় নেতার ভিডিও বার্তা Logo আত্রাই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ, অসহায় মানুষ আবেগে আপ্লুত Logo আগামীকাল দেশে উদযাপিত হবে ঈদুল ফিতর নতুন চাঁদ Logo সৌদির সঙ্গে মিল রেখে রাজধানীতে ঈদের জামাত অনুষ্ঠিত Logo ঈদের আগের দিন রাজধানীতে ঝড়-বৃষ্টি Logo কাটেনি জ্বালানির সংকট, বহু পাম্পে দীর্ঘ লাইন Logo নীলসাগর এক্সপ্রেসের বগি উদ্ধার সম্পন্ন, লাইন স্থাপনের কাজ চলছে Logo মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo নাসিরনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ পেল ৫৮৫ জন Logo জামালপুরে সুইড বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ

ফুলবাড়ীতে শীত ও ঘন কুয়াশায় বোরো চারা নিয়ে দুশ্চিন্তায় কৃষক

দিনাজপুরের ফুলবাড়ীতে অতিরিক্ত শীত ও কুয়াশার কারণে বোরো ধানের বীজতলা নিয়ে কৃষকরা দুশ্চিন্তায় পড়েছে। চলতি মাসের শুরু হতে মাত্রারিক্ত শীত ও ঘন কুয়াশায় পরবর্তী বোরো চাষের জন্য প্রস্তুত করা বীজ চারা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। উপজেলায় কিছুদিন থেকে সূর্য না ওঠা এবং শীত না কমায় বীজতলা নষ্টের আশঙ্কা সৃষ্টি হয়েছে। যদিও কৃষকরা পলিথিন দিয়ে বীজতলা ঢেকে, প্রয়োজনীয় সেচ দিয়ে, পুষ্টি উপাদান ও কীটনাশক স্প্রে করে বোরো ধানের বীজ রক্ষা করার চেষ্টা করে যাচ্ছেন।  এলাকার কৃষকেরা বীজতলা নষ্ট ও অর্থনৈতিক ক্ষতির আশঙ্কায় দিনাতিপাত করছেন। চলতি শীত মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসে আর্দ্রতার পরিমাণ প্রায় ৯০ শতাংশ রেকর্ড করা হয়েছে। যা পুষ্টিকর ও মানসম্মত ধানের চারা গজানো জন্য অনুকূল নয়।
উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদগণের সাথে কথা হলে তারা জানান, শৈত্যপ্রবাহজনিত ক্ষতি কমাতে কৃষকদের বীজতলা রক্ষায় পটাশ, থিওভিট ও চিলেটেড জিংক পানির সঙ্গে মিশিয়ে স্প্রে করলে এবং পাশাপাশি প্রয়োজন অনুযায়ী হালকা সেচ এবং পলিথিন দিয়ে ঢেকে রাখলে চারা নষ্ট হওয়া থেকে রক্ষা করা যেতে পারে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিরোধীদলীয় নেতার ভিডিও বার্তা

ফুলবাড়ীতে শীত ও ঘন কুয়াশায় বোরো চারা নিয়ে দুশ্চিন্তায় কৃষক

আপডেট সময় ১২:০০:১২ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬