ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শহীদ সেনা দিবসে বনানী কবরস্থানে সাবেক রাষ্ট্রপতি ও নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo আসামি করা হচ্ছে হাসিনাসহ আওয়ামী মন্ত্রী-এমপিদের Logo বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ Logo পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল Logo শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর Logo তানোরের মুন্ডুমালায় জামায়াতের ইফতার মাহফিল Logo ১ নং কাস্টম ঘাট টোলমুক্ত ঘোষণা সৌজন্যে বি কোম্পানি Logo সীমান্ত দিয়ে অনুপ্রবেশ: নাইক্ষ্যংছড়িতে আরাকান আর্মির ৩ সদস্য আটক Logo লালমনিরহাটের বিভিন্ন উপজেলায় পবিত্র রমজানে বাজার মনিটরিং

ভাঙ্গুড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

পাবনার ভাঙ্গুড়ায় মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা কমান্ড এডহক কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করে ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন। দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

মুক্তিযোদ্ধা কমান্ড এডহক কমিটির আহ্বায়ক গোলাম মোহাম্মদ ও সদস্য সচিব মো. আব্দুস সাত্তার খানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা প্রদান এবং কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ইনচার্জ অফিসার (ওসি), উপজেলা সহকারী ভূমি অফিসার, উপজেলা সমাজসেবা অফিসারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির অস্তিত্বের ভিত্তি। বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ, সাহস ও আত্মোৎসর্গের কারণেই বাংলাদেশ আজ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাঁদের সম্মান ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।

অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ সেনা দিবসে বনানী কবরস্থানে সাবেক রাষ্ট্রপতি ও নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ভাঙ্গুড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

আপডেট সময় ০৫:১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫