ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নাসিরনগরে বৃষ্টিতে সোনালী ধান পানির নিচে Logo আজমিরীগঞ্জে অতিবৃষ্টির কারনে ফসলের ব্যাপক ক্ষতি। মোঃ আংগুর মিয়া Logo ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ‘মঠবাড়িয়া উপজেলা ও পৌর শ্রমিকদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি Logo সমুদ্রপথে ‘শত্রুর দাপট’ রুখে দেওয়ার ঘোষণা মোজতবা খামেনির Logo যুদ্ধজাহাজে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ মজুদ করছে যুক্তরাষ্ট্র Logo রাতে বাসায় ঢোকার সময় দেখি দুইজন মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে’ Logo ভাইকে তুলে নেওয়ার ঘটনায় ফেসবুকে পোস্ট, সাংবাদিককে লাঞ্চিত করলো বিএনপি নেতার ভাই Logo ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo নবীনগরে মতবিনিময় সভা: তৃণমূলে উন্নয়ন পৌঁছে দিতে আন্তরিকতার আহ্বান জেলা প্রশাসকের

ইউক্রেনের আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

ফাইল ছবি: সংগৃহীত

ইউক্রেনের জাপোরিঝঝিয়া অঞ্চলে আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাদের বাহিনী হুলিয়াইপোলের উত্তর-পশ্চিমে প্রায় ৯ কিলোমিটার দূরে অবস্থিত ভারভারিভকা গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে। হুলিয়াইপোল শহরটি দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইন এলাকা।

রোববার (১৪ ডিসেম্বর) আনাদোলুর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এর আগে, গত ১ ডিসেম্বর সামরিক কমান্ড পোস্টে সফরের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিভিন্ন কমান্ডার পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। সে সময় ইস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের কমান্ডার আন্দ্রেই ইভানায়েভ দাবি করেন, রুশ বাহিনী হুলিয়াইপোল গ্রামে প্রবেশ করে এর উপকণ্ঠে অবস্থান নিয়েছে।

তবে ইউক্রেন দুই দিন পরই এই দাবি অস্বীকার করে। ইউক্রেনীয় সামরিক মুখপাত্র ভ্লাদিস্লাভ ভলোশিন টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বলেন, রুশ সেনারা হুলিয়াইপোলের যোগাযোগ ও সরবরাহ পথ বিচ্ছিন্ন করে শহরটিকে ঘিরে ফেলার চেষ্টা করছে।

এদিকে ইউক্রেনের জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানায়, হুলিয়াইপোল ফ্রন্টে হুলিয়াইপোল শহরসহ তিনটি বসতির দিকে রুশ বাহিনীর চালানো ১৯টি হামলা তাদের সেনারা প্রতিহত করেছে।

তবে, বিবৃতিতে ভারভারিভকা নিয়ে কোনো উল্লেখ করা হয়নি।

এছাড়া চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে রাশিয়ার এই দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

নাসিরনগরে বৃষ্টিতে সোনালী ধান পানির নিচে

ইউক্রেনের আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

আপডেট সময় ১২:৪৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫