ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

বাঞ্ছারামপুরে অটোরিকশার ধাক্কায় শিবপুর গ্রামের কাঠমিস্ত্রি খলিল সরকারের মৃত্যু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১১২ ০.০০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অটোরিকশার ধাক্কায় মোহাম্মদ খলিল সরকার (৩৮) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পাঁচটার দিকে দিকে উপজেলার দশদোনা নিমতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানা গেছে, কাজ শেষে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন খলিল মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তিনি মারা যান।

বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. পান্না বলেন, “রোগীকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায় গুরুতর আঘাত ছিল এবং রক্ত মিশ্রিত বমি করছিল, যা মারাত্মক ইনজুরির ইঙ্গিত। আমরা দ্রুত তাকে ঢাকা মেডিকেলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু পরিচয় নিশ্চিত করতে সমস্যা হচ্ছিল। পরে তার মোবাইল ফোনের সিম কার্ড থেকে পরিচয় শনাক্ত করা যায়। কিছুক্ষণ পরই তিনি মারা যান। বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি।”

এ ঘটনার পর অটোরিকশার চালককে শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের পরিবার থেকেও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন মঠোফোনে বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

বাঞ্ছারামপুরে অটোরিকশার ধাক্কায় শিবপুর গ্রামের কাঠমিস্ত্রি খলিল সরকারের মৃত্যু

আপডেট সময় ০৩:৩৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫