Dhaka 8:50 pm, Wednesday, 13 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

দামপাড়া বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

Update Time : 07:27:52 pm, Wednesday, 3 December 2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩ ডিসেম্বর, বুধবার বিকেলে দামপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে দামপাড়া বিএনপির উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গনতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের ভোটের অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য আপোষহীন সংগ্রাম করে গেছেন, তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। অতীতে তাকে অন্যায়ভাবে বন্দী রেখে মানবিক চিকিৎসা থেকে বন্চিত করা হয়েছিল। তার এই কঠিন সময়ে আমরা সবাই মহান আল্লাহর দরবারে তার সুস্হতা ও দীর্ঘায়ু কামনা করছি।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী, চকবাজার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর হোসাইন, মহানগর বিএনপির নেতা শফিক আহমদ, রফিক সাদার, ১৫ নং বাগমনিরা ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-আহ্বায়ক আবু ফয়েজ,বাগমনিরাম বিএনপি নেতা জামাল সর্দার, মহানগর যুবদল নেতা আনোয়ার হোসেন আনু, ওয়ার্ড বিএনপি নেতা ওবায়দুল হক, শামসুদ্দোহা, আহমদ হোসেন, মো. সাহাবুদ্দিন, আব্দুল মালেক, জাহেদুল হক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তার সুস্থ নেতৃত্বের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

প্রিন্ট