Dhaka 1:26 pm, Thursday, 14 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

শিক্ষকরাই পারেন সমাজকে সঠিকভাবে বির্নিমান করতে- এ্যাড. নিতাই রায় চৌধুরী সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : 05:04:09 pm, Friday, 31 October 2025

মাগুরার মহম্মদপুরে ‘সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী বলেন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে মাগুরা-২ সংসদীয় আসনে কাজ করতে বলেছেন। আমি সেই অনুযায়ী কাজ করছি। আপনাদের কাছে আমি দোয়া ও সমর্থন চাই।

তিনি আরও বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয়, আপনারা সহযোগিতা করবেন। আমি যদি জয়ী হতে পারি, তবে এলাকার উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। আপনারা আমাদের গুরুজন, শিক্ষকের তুলনা শুধু শিক্ষকই। শিক্ষকরাই সমাজকে সঠিকভাবে বির্নিমান করতে পারে। আসুন আমরা দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি। আমার সব ধ্যান ধারণা গ্রাম নিয়ে, কারণ আমি গ্রামেরই সন্তান। একজন মা যেমন সন্তান প্রসব করে আনন্দ পান। তেমনি একজন শিক্ষক তার ছাত্রকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারলে আনন্দ পান।

শুক্রবার (৩১ অক্টোবর) বেলা ১১ ঘটিকায় সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম তারামিয়ার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. খাঁন রোকনুজ্জামান, জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এ্যাড: মিথুন রায় চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, মাগুরা জর্জ কোর্টের পি পি (নারী ও শিশু) এ্যাড: মনিরুল ইসলাম মুকুল, উপজেলা সাবেক যুগ্ম-আহ্বায়ক আক্তারুজ্জামান বিল্লাহ, মহিদুল ইসলাম,সহকারী অধ্যক্ষ ড. এম এম রইল উদ্দিন, সহকারি অধ্যক্ষ মনজুরুল ইসলাম, সহকারি অধাপক সিরাজুল ইসলাম, মো: আবু বক্কার সিদ্দিকী, প্রধান শিক্ষক মো: মাহফুজুর রহমান, প্রধান শিক্ষক মো: রিয়াজুর, সহকারী প্রধান শিক্ষক কবি মো: শহিদুজ্জামান, শিক্ষক মো: সিরাজুল ইসলাম মিন্টু প্রমুখ।

প্রিন্ট