Dhaka 10:19 am, Friday, 15 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

Update Time : 12:24:38 pm, Friday, 29 August 2025

আশুলিয়ায় সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

বৃহস্পতিবার (২৮আগস্ট) সন্ধ্যার দিকে আশুলিয়ার বগাবাড়ী বাজার এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুস সামাদ (৭৩) নাটোর জেলার নলডাঙ্গা থানার ঠাকুর লক্ষীকোল এলাকার মৃত হামেদ আলীর ছেলে। তিনি আশুলিয়ার ওই বাড়িতে ভাড়া বাসায় থাকতেন বলে জানা যায়।

স্থানীয়রা জানায়, গত রবিবার সন্ধ্যার পরে ভূক্তভোগী শিশুসহ আরও ২/৩ জন শিশু ওই বৃদ্ধের বাসায় যায়। কিছু্ক্ষণ পর বাকি শিশুরা ওই বাসা থেকে চলে আসলেও ভূক্তভোগী শিশু ওই বৃ্দ্ধের বাসায় কিছু সময় ছিল। পরে অভিযুক্ত বৃদ্ধ নিজে শিশুটিকে নিয়ে তার মায়ের কাছে পৌছে দেয়। এ সময় শিশুর মা তার মেয়ের কিছু বিষয় লক্ষ্য করেন এবং বিষয়টি বুঝতে পারেন। পরে অভিযুক্ত বৃদ্ধ ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায় এবং ওই বাড়ির মালিক বিষয়টি সমাধান করবেন বলে ভুক্তভোগী শিশুর পরিবারকে আশ্বাস দেন।

এরপরে গতকাল সোমবার রাতে কে বা কারা বৃদ্ধকে ডেকে এনে বিষয়টি মিমাংসার চেষ্টা করেন। গতকাল মিমাংসা না হওয়ায় আজকে আশপাশের লোকজনের মধ্যে বিষয়টি জানাজানি হয়ে যায়। পরে স্থানীয়রা বৃদ্ধকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে যায়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, শিশু ধর্ষনের অভিযোগে এক বৃদ্ধকে আটক করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট