Dhaka 10:59 am, Monday, 25 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

৫৩ বছরে আইনশৃঙ্খলা ভালো ছিল, গণমাধ্যমে কখনই ইতিবাচক প্রতিবেদন হয়নি’অরজিনাল গণমাধ্যম হইতে হবে

Update Time : 06:06:00 pm, Monday, 11 August 2025

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

গত ৫৩ বছরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে কখনই ইতিবাচক প্রতিবেদন হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

তবে বর্তমান পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠানে কোনো অসুবিধা হবে না বলেও মন্তব্য করেছেন তিনি। আজ সোমবার কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া উচ্চবিদ্যালয়ে একটি সম্ভাব্য ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনাদের মধ্যে যাদের বয়স ৫৩ বছরের বেশি, তারা হাত তোলেন। আপনারা কি কখনো দেখেছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো ছিল, এমন কোনো রিপোর্ট হয়েছে? কেউ দেখেনি।

গণঅভ্যুত্থানের পর গত এক বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে দাবি করে তিনি বলেন, পরিস্থিতি এখনো প্রত্যাশিত পর্যায়ে না পৌঁছালেও এই সময়ের মধ্যে তা উন্নত হবে বলে আশা করা যায়।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা সদস্য মাঠে থাকবে। পাশাপাশি নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও পর্যাপ্ত সংখ্যায় মোতায়েন করা হবে।

তিনি বলেন, ‘একটি সফল নির্বাচন কেবল আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে হয় না, এর জন্য নির্বাচনে অংশগ্রহণকারী দল ও গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা অপরিহার্য।’

সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, অভিযুক্তদের ইতিমধ্যে আইনের আওতায় আনা হয়েছে।

তিনি বলেন, ‘নিরপরাধ কোনো ব্যক্তি যেন মিথ্যা মামলায় হয়রানির শিকার না হন, সেদিকে সরকার সচেষ্ট রয়েছে। অর্থের লোভে কাউকে ফাঁসানোর প্রবণতা থেকে বেরিয়ে আসতে জনগণের সহযোগিতা প্রয়োজন।’

সামাজিক অসহিষ্ণুতা ও অবক্ষয়ের দিকে ইঙ্গিত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন মানুষ কোনো ঘটনা ঘটলে প্রতিরোধ না করে ভিডিও ধারণে ব্যস্ত হয়ে পড়ে। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অন্যায় দেখলে প্রতিরোধ করার নৈতিক দায়িত্ব সবার।
এদিকে সাংবাদিকতার পেশা মহান একটি পেশা জাতির বিবেক হিসেবে আইন সংলাপ করার যোগ্য কেউ নয় দালালি বাণিজ্যিক তাদের এখন পেশা এ কথা বলছেন দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকার সম্পাদক।

প্রিন্ট