Dhaka 12:08 am, Sunday, 17 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, জানবেন যেভাবে

Update Time : 11:20:20 am, Sunday, 10 August 2025

এসএসসির খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করেছে বোর্ড। সংগৃহীত ছবি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে আজ। সকাল ১০টায় একযোগে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এই ফল জানানো হয়েছে। শিক্ষার্থীরা রোল নম্বর দিয়ে ফল দেখতে পারবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফল দেখতেএখানে ক্লিক করুন।

২০২৫ সালে এসএসসি পরীক্ষায় ফলাফল তুলনামূলক খারাপ করেছে শিক্ষার্থীরা। বিগত ১৬ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন হয়েছে। বোর্ড সূত্রে জানা গেছে, সারাদেশের ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কম। ফলে এবার বিপুলসংখ্যক শিক্ষার্থী পুনঃর্নিরীক্ষণের আবেদন করেছে। অনেকে দুই বা তার বেশি বিষয়ের খাতা চ্যালেঞ্জ করে আবেদন করেছে। শুধুমাত্র ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে দুই লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতা চ্যালেঞ্জ করেছে শিক্ষার্থীরা।

ফল দেখবেন যেভাবে

মোবাইলে মেসেজে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে, স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে বার্তা পাঠাতে হবে। (উদাহরণ: SSC Dha ROLL YEAR)। ফিরতি মেসেজে ফলাফল জানিয়ে দেয়া হবে।

মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশের আগে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। প্রি-রেজিস্ট্রেশনের পদ্ধতি হলো DakhilBoard Name [First 3 Latter]RollYear টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য: Dakhil Mad 123456 2024 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।

কারিগরি বোর্ডের পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে SSC Board name (first 3 Letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC Tec 123456 2024 Send to 16222।

প্রিন্ট