ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি: বিএনপি দলের শামা ওবায়েদ Logo সুনিশ্চিত ব্যর্থতা’ জেনেই লেবাননে সাধারণ মানুষের ওপর হামলা ইসরাইলের Logo খুনিদের ফাঁসি চাইলেন আবু সাঈদের দুই ভাই Logo নওগাঁ জেলা পুলিশের স্পেশাল অভিযান জয়পুরহাট থেকে তিনজন পেশাদার অপরাধী দস্যু ডাকাত গ্রেফতার Logo ঢাকাঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভউ Logo হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই,বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত Logo জামালপুরে জাল টাকা তৈরির অপরাধে একজন গ্রেফতার Logo জামালপুরে আবাদীনকে খুনের দায়ে ০২জনকে মৃত্যুদন্ড,০৩ জনকে যাবজ্জীবন দিয়েছে আদালত Logo ব্রাহ্মণবাড়িয়া সদর শেখ হাসিনা ব্রিজ এ দুপুর ৩ টা হইতে বট গাছের এইখানে তল্লাশি অভিযান পুলিশ করছেন Logo টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৬ এপ্রিল

গাজীপুরে সাংবাদিক হত্যায় জামায়াত সেক্রেটারি জেনারেলের তীব্র নিন্দা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • ২১১ ০.০০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা করে। নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, সাংবাদিক তুহিন চাঁদাবাজি সংক্রান্ত একটি লাইভ সম্প্রচার করেছিলেন। ওই রাতেই চাঁদাবাজ চক্র তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি প্রমাণ করে বলেও তিনি মন্তব্য করেন। তার মতে, একজন সাংবাদিক যখন নিরাপদ নন, তখন সাধারণ মানুষের নিরাপত্তা আরও ঝুঁকির মধ্যে রয়েছে।

তিনি আরও বলেন, চাঁদাবাজদের দৌরাত্ম্যে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। চাঁদা না পেয়ে তারা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করছে এবং মানুষকে হত্যা করছে। এমনকি চাঁদার ভাগ-বাটোয়ারা নিয়েও নিজেদের মধ্যে খুনাখুনি চলছে। তিনি চাঁদাবাজ ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি: বিএনপি দলের শামা ওবায়েদ

গাজীপুরে সাংবাদিক হত্যায় জামায়াত সেক্রেটারি জেনারেলের তীব্র নিন্দা

আপডেট সময় ০৮:৩৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫