Dhaka 5:03 pm, Saturday, 30 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

সাবেক ডিসি-এডিসি ও দুই এসিল্যান্ডের কারাদণ্ড

Update Time : 06:49:18 pm, Sunday, 27 July 2025

ফলো করুন

আদালত অবমাননার একটি মামলায় হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক মো. আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একেএম আমিনুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সফিউল আলম ও বানিয়াচংয়ের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিকীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার হবিগঞ্জের সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো. তারেক আজিজ এ রায় ঘোষণা করেন।

আদালতের পেশকার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০০৮ সালে আদালতের রায়ের পরও বাদীকে তার জমি বুঝিয়ে না দেওয়ায় আব্দুল হামিদ নামে এক ব্যক্তি উল্লেখিতদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, জেলা শহরের খোয়াইমুখ এলাকার বাসিন্দা আব্দুল আজিজের ছেলে আব্দুল হামিদ ১৯৯৫ সালে একটি মামলা করেন। ওই মামলায় ২০০৭ সালের শেষের দিকে আদালত তার পক্ষে ডিক্রি (রায় দেন) জারি করেন। রায়ে বাদীকে তার সম্পত্তি বুঝিয়ে দিতে তৎকালীন জেলা প্রশাসক মো. আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একেএম আমিনুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সফিউল আলম ও বানিয়াচংয়ের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিকীকে নির্দেশ দেওয়া হয়। তবে আদালতের রায় উপেক্ষা করে ওই জমি বুঝিয়ে দেওয়া হয়নি। পরে ২০০৮ সালের ১১ আগস্ট আব্দুল হামিদ তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় আদালত রোববার রায় ঘোষণা করেন।

প্রিন্ট