Dhaka 6:28 am, Sunday, 24 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

ইরান যুদ্ধের আঁচ ক্রিকেটেও, শ্রীলঙ্কা-আফগানিস্তান সিরিজ বাতিল

Update Time : 02:07:37 pm, Tuesday, 10 March 2026

ফাইল ছবি
শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যে ছয় ম্যাচের সাদা বলের ক্রিকেট সিরিজ এই সপ্তাহে শুরু হওয়ার কথা ছিল। ভেন্যু ছিল সংযুক্ত আরব আমিরাত। কিন্তু মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে সিরিজটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

সোমবার শ্রীলঙ্কা ক্রিকেটের এক কর্মকর্তা জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় সেই সিরিজ বাতিল করা হয়েছে। তিনি এএফপিকে বলেন, ‘ফ্লাইট পরিস্থিতি এবং এলাকায় চলমান লড়াইয়ের কারণে আমাদের বাতিল করতে হয়েছে।’

পরিকল্পনা ছিল ১৩, ১৫ ও ১৭ মার্চ শারজায় তিনটি টি-টোয়েন্টি এবং ২০, ২২ ও ২৫ মার্চ দুবাইয়ে তিনটি ওয়ানডে খেলা হবে। তবে ইরান যুদ্ধের প্রভাবে এই সিরিজ আর হচ্ছে না। কবে হবে, সেটাও জানা যায়নি।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলার পর থেকে পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে। ইরানও পাল্টা হামলা চালাচ্ছে। এতে পুরো অঞ্চলে ফ্লাইট ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। শনিবার ইরান উপসাগরীয় এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ার পর দুবাই বিমানবন্দর কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়েছিল।

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান কখনো নিজের দেশে কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করতে পারেনি। তাদের হোম ম্যাচগুলো সাধারণত ভারত বা সংযুক্ত আরব আমিরাতে খেলতে হয়। এবার সেখানেও বাগড়া পড়ল যুদ্ধের।

প্রিন্ট