Dhaka 4:31 pm, Saturday, 9 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হারল বাংলাদেশ

Update Time : 11:52:08 am, Friday, 6 March 2026

আগে থেকেই অনুমিত ছিল যে, এশিয়ান কাপের অন্যতম ফেভারিট উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি খুবই কঠিন হবে। পুরো ম্যাচেই দাপট দেখাল কোরিয়ান মেয়েরা। ফলশ্রুতিতে উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হারল বাংলাদেশ নারী দল। খেলার প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় কোরিয়া। দ্বিতীয়ার্ধে আরো তিনটি গোল করে তারা। তাদের পক্ষে কিম ইয়ং জোড়া গোল উপহার দেন। আগামী ৯ মার্চ এশিয়ান কাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে।

ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে আজ শুক্রবার সকাল আটটায় শুরু হওয়া ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে লড়াকু বাংলাদেশকে দেখা যায়নি। চীনের বিপক্ষে যে সম্ভাবনাময় ফুটবল খেলেছিল নারী দল, সেটি কোরিয়া ম্যাচে ধরে রাখতে পারেনি তারা। অভিজ্ঞতার ঘাটতি আর ভুলের কারণেই বড় হার মানতে হয়েছে তাদের। ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে চাপে ফেলে কোরিয়ানরা। যদিও খেলার প্রথমার্ধের নির্ধারিত ৪৫ মিনিট পর্যন্ত তাদেরকে আটকে রাখে বাংলাদেশের মেয়েরা। বিরতিতে যাওয়ার আগে দুটি গোল হজম করে পিছিয়ে পড়ে তারা। অবশ্য ১৪ ও ২৭ মিনিটে উত্তর কোরিয়ার দুটি গোল বাতিল হয়েছে। ৩৮ মিনিটে কিয়ং ইয়ংয়ের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+৫ মিনিটে) পেনাল্টি থেকে প্রথম গোল করে উত্তর কোরিয়া। মিয়ং ইয়ো জংয়ের স্পট কিকে গোল পান। এর পরপরই কিম ইয়ং গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় উত্তর কোরিয়া। দ্বিতীয়ার্ধে খেলতে নেমেও একই ছন্দে খেলে তারা। তাদের বিপক্ষে কুলিয়ে উঠতে পারেনি আফঈদা খন্দকাররা। ৬২ মিনিটে চে উন ইয়ং এবং ৬৪ মিনিটে কিম ইয়ং গোল করলে ৪-০ স্কোর লাইন হয়। ৯০ মিনিটে গোল করেন কিম হাই ইয়ং। ফলে বড় জয় পায় উত্তর কোরিয়া।

এ নিয়ে গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ হারলেও কোয়ার্টার ফাইনালের আশা শেষ হয়ে যায়নি বাংলাদেশের। উজবেকিস্তান ম্যাচে জয় পেলে কোয়ার্টার ফাইনালে ওঠার দারুণ সুযোগ তৈরি হতে পারে তাদের।

প্রিন্ট