Dhaka 3:15 am, Tuesday, 12 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

আন্তর্জাতিক ক্রিকেটে আর দুটি ম্যাচ খেলবেন রাসেল

Update Time : 12:42:55 pm, Thursday, 17 July 2025

ছবি: আইসিসি

অবসরের কথা বলতে গিয়ে গলা ধরে আসল আন্দ্রে রাসেলের। প্রতিপক্ষের চোখের জলে নাকের জলে করা ক্যারিবিয় হার্ডহিটারের চোখেও এবার খানিকটা পানি জমল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আর মোটে দুটি ম্যাচ খেলবেন রাসেল। এরপর বিদায় বলে দেবেন আন্তর্জাতিক ক্রিকেটকে।

টেস্ট সিরিজ শেষেই আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে রঙিন পোশাকের সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সেটাই হবে দেশের হয়ে রাসেলের শেষ সিরিজ। রাসেলের ঘরের মাঠ জামাইকার সাবাইনা পার্কে বসবে প্রথম দুটি ম্যাচ। ২০১৯ সালের পর থেকে কেবল সংক্ষিপ্ত ফরম্যাটেই ক্যারিবীয়দের হয়ে মাঠে নামতেন রাসেল। তবে এবার সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকেই বিদায় নেওয়ার সিদ্ধান্ত নেন ৩৭ বছর বয়সি এই অলরাউন্ডার ।

কান্নাজরিত কণ্ঠে রাসেল বলেন, ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জীবনের গর্বিত অর্জনের একটি। আমি এমন অবস্থানে থেকে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে চাই, যা ক্যারিবীয় ভূমি থেকে উঠে আসা পরবর্তী প্রজন্মের জন্য আদর্শ হয়ে থাকবে।

তিনি আরও বলেন, আমি যখন ছোট ছিলাম, তখন কখনো ভাবিনি এই পর্যায়ে খেলব। কিন্তু যত খেলেছি, ততোই ভালোবেসেছি এই খেলাকে। আমি সবসময় চেষ্টা করেছি ওয়েস্ট ইন্ডিজের হয়ে নিশানা রেখে পারফর্ম করতে, যা অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

ঐতিহাসিক সিরিজ জয় জুলাই শহীদদের উৎসর্গ করলেন ক্রিকেটাররা
ঐতিহাসিক সিরিজ জয় জুলাই শহীদদের উৎসর্গ করলেন ক্রিকেটাররা
আন্তর্জাতিক ক্যারিয়ারে রাসেল ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে সংগ্রহ করেছেন ১,০৭৮ রান। ব্যাট চালাতেন ১৬৩ স্ট্রাইকরেটে। আর বল হাতে শিকার করেছেন ৬১ উইকেট। ওয়ানডেতে ৫৬ ম্যাচে ১,০৩৪ রান করার পাশাপাশি নিয়েছেন ৭০ উইকেট। ২০১০ সালে টেস্ট অভিষেক হলেও খেলেছেন মাত্র একটি ম্যাচ।

রাসেল ২০১২ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এবার আরেকটি বিশ্বকাপের খুব কাছ থেকে তিনি জানিয়ে দিলেন, আর খেলছি না ক্যারিবীয় জার্সিতে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া রাসেল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবেন কিনা, তাও এখনো নিশ্চিত নয়।

প্রিন্ট