ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা Logo সংসদেই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে অথচ জুলাই সনদ বাস্তবায়নের তালবাহানা অবৈধ সরাষ্ট্রমন্ত্রী Logo পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড Logo পশুর নদীসহ সুন্দরবনসংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনতে হবে: মোংলায় প্রতিমন্ত্রী লায়ন ড.শেখ ফরিদুল ইসলাম Logo সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের Logo ১৬টি জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে, আরও তিনটি আসছে Logo ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত Logo লেবাননে ইসরাইলের হামলায় নিহত ৩১ Logo ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বিপাকে যুক্তরাষ্ট্র: উত্তরণের পথ খুঁজছেন ট্রাম্প Logo আনোয়ারায় শ্রমজীবী ও পেশাজীবীদের সম্মানে এডভোকেট নুরুল কবির রানা’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

সিজিএস, পিএসও ও ডিজিএফআই প্রধানসহ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৯:৩১:২০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪১ ০.০০ বার পড়া হয়েছে

ওপরের বাম থেকে ঘড়ির কাটা অনুযায়ী) লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান, মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম ও মেজর জেনারেল মো. হাফিজুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় বেশ কয়েকটি পদে রদবদল হয়েছে। সেনাপ্রধানের পর সেনাবাহিনীতে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ চিফ অব জেনারেল স্টাফ বা সিজিএস পদে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান।

এর আগে তিনি আর্টডকের জিওসি ছিলেন। এই পদে আলোচিত আরেকটি নাম সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসের লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন
গত ১৭ জানুয়ারি থেকে পদটি খালি ছিল। সর্বশেষ এই পদে কর্মরত ছিলেন লে. জেনারেল মিজানুর রহমান শামীম।

রোববার দুপুরে সেনাসদর থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সেনাবাহিনীতে তৃতীয় গুরুত্বপূর্ণ পদ হিসেবে বিবেচিত সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএসও হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এর আগে তিনি ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।

সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ বিবেচিত ২৪ পদাতিক ডিভিশনের নতুন জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে।

সেনাবাহিনীর আরেকটি শীর্ষ পর্যায়ের গুরুত্বপূর্ণ পদ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা, যেটি সংক্ষেপে ডিজিএফআই হিসেবে পরিচিতি। ডিজিএফআইয়ের ডিজি মেজর জেনারেল জাহাঙ্গীর আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়েছে। ডিজিএফআইয়ের নতুন ডিজি হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশীদকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

সিজিএস, পিএসও ও ডিজিএফআই প্রধানসহ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল

আপডেট সময় ০৯:৩১:২০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬