ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চারবারের সাবেক সংসদ সদস্য। বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেনের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে Logo জামালপুর পাকুল্লায়  স্ত্রীকে গণধর্ষণ করা মামলায় ৩ জনের মৃত্যুদন্ডাদেশ Logo মহম্মদপুর প্রেসক্লাব সভাপতি টুটুলের নামে বন বিভাগের গাছের গুঁড়ি সরানোর অভিযোগে মামলা Logo রাস্তার কাজের অস্তিত্ব নেই, কাগজে-কলমে ৩ লাখ টাকার প্রকল্প! ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে Logo ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা ৫ এমপি প্রার্থীর Logo ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু Logo ইরানের প্রতিরোধে দিশাহারা ট্রাম্প Logo ২৮ বছর পূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে Logo এতিম শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করল এশিয়ান টেলিভিশন এর ফুলবাড়ী প্রতিনিধি কবির সরকার Logo পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুসকান ফারিয়া সম্পাদক, রাইট টক বাংলাদেশ।

বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হলেন জোনায়েদ সাকি।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৬ ০.০০ বার পড়া হয়েছে

সাদ্দাম হোসেন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ০৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি ও গণসংহতি আন্দোলন জোট প্রার্থী জোনায়েদ আব্দুর রহিম সাকি বিজয়ী হয়েছেন। মাথাল প্রতীকে তিনি পেয়েছে ৯৪২৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের প্রার্থী মো. মহসিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩৭৯৬৫ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সহকারি রিটার্নিং কর্মকর্তা ও বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা যায়।অন্যদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সাইদউদ্দিন খান জাবেদ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৮৪৮৭ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. আবু নাসের মোমবাতি প্রতীকে ২৩০৫ ভোট, বিএনপির বিদ্রোহী ডক্টর সাইদুজ্জামান কামাল হরিণ প্রতীকে ১৮৮৮ ভোট, স্বতন্ত্র প্রাথী মোহাম্মদ আবু কায়েস সিকদার ফুটবল প্রতীকে ৬৫৬ ভোট, গণঅধিকার পরিষদের সফিকুল ইসলাম ট্রাক প্রতীকে ২৮৭ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির এ্যাডভোকেট কেএম জাবির তারা প্রতীকে ১৬১ ভোট, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের হাবিবুর রহমান আপেল প্রতীকে ১৩৯ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টির সফিকুল ইসলাম সবুজ আম প্রতীকে ১০৪ ভোট পেয়েছেন।নির্বাচনে বিজয়ী হওয়ার পর গণসংহতি আন্দোলনের বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি শামিম শিবলী বলেন, দীর্ঘ ১৭ বছর বাঞ্ছারামপুরের মানুষ ভোট দিতে পারেনি। স্বাধীনতার পর এবার স্বস্তঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। বাঞ্ছারামপুরে অত্যন্ত সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, জোনায়েদ সাকির বিজয় বাঞ্ছারামপুরের সমস্ত মানুষের বিজয়। আমরা সবাই মিলেমিশে উন্নত ও সমৃদ্ধ বাঞ্ছারামপুর গড়ায় কাজ করে যাবো।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া ০৬ (বাঞ্ছারামপুর) আসনটি ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। ২১৭.৩৮ বর্গকিলোমিটার আয়তনের এই উপজেলায় মোট ভোটার ২ লাখ ৮৯ হাজার ৬শত ৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ২শত ৬২ জন, মহিলা ভোটার ১ লাখ ৪২ হাজার ৪শত ১১ জন এবং হিজড়া ভোটার ২ জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখ ৪৯ হাজার ৬শত ৩ জন ভোট প্রদান করেন। এর মধ্যে বৈধ ভোট ১ লাখ ৪৬ হাজার ২শত ২৩টি, বাতিল ভোট ৩ হাজার ৩শত ৮০টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৫২.৫৮ শতাংশ।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চারবারের সাবেক সংসদ সদস্য। বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেনের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে

বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হলেন জোনায়েদ সাকি।

আপডেট সময় ০৫:৫৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬