ঢাকা ০১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা Logo সংসদেই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে অথচ জুলাই সনদ বাস্তবায়নের তালবাহানা অবৈধ সরাষ্ট্রমন্ত্রী Logo পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড Logo পশুর নদীসহ সুন্দরবনসংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনতে হবে: মোংলায় প্রতিমন্ত্রী লায়ন ড.শেখ ফরিদুল ইসলাম Logo সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের Logo ১৬টি জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে, আরও তিনটি আসছে Logo ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত Logo লেবাননে ইসরাইলের হামলায় নিহত ৩১ Logo ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বিপাকে যুক্তরাষ্ট্র: উত্তরণের পথ খুঁজছেন ট্রাম্প Logo আনোয়ারায় শ্রমজীবী ও পেশাজীবীদের সম্মানে এডভোকেট নুরুল কবির রানা’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

শেরপুরে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৫৭ ০.০০ বার পড়া হয়েছে

ফাইল ছবি

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকালে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

অন্তর্বর্তী সরকার এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সরকারের এক বিবৃতিতে বলা হয়, সহিংসতার সঙ্গে সম্পর্কিত যেকোনো প্রাণহানি অগ্রহণযোগ্য এবং গভীরভাবে দুঃখজনক।

বিবৃতিতে আরও বলা হয়েছে, জাতীয় নির্বাচনের আর মাত্র দুই সপ্তাহ বাকি। সরকার বিএনপি ও জামায়াতসহ সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শন এবং তাদের সমর্থকদের মধ্যে সংযম নিশ্চিত করার আহ্বান জানায়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণহানির কোনো স্থান নেই।

সরকারের পক্ষ থেকে আরও বলা হয়, শেরপুরের পুলিশ সংঘর্ষ ও হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছে, দোষীদের বিচারের আওতায় আনা হবে। জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এতে আরও বলা হয়, ‘শান্তি বজায় রাখা, আইনের শাসনকে সম্মান করা এবং শান্তিপূর্ণ ও গঠনমূলক উপায়ে ভোটারদের সম্পৃক্ত করতে সব দল, নেতা ও প্রচারকদের অবশ্যই তাদের ভূমিকা পালন করতে হবে। দেশের ভবিষ্যৎ নির্ভর করছে সব দিক থেকে শান্ত, শৃঙ্খলা ও গণতান্ত্রিক আচরণের ওপর।’

অন্তর্বর্তী সরকার একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

শেরপুরে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি

আপডেট সময় ০১:০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬