ঢাকা ০১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা Logo সংসদেই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে অথচ জুলাই সনদ বাস্তবায়নের তালবাহানা অবৈধ সরাষ্ট্রমন্ত্রী Logo পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড Logo পশুর নদীসহ সুন্দরবনসংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনতে হবে: মোংলায় প্রতিমন্ত্রী লায়ন ড.শেখ ফরিদুল ইসলাম Logo সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের Logo ১৬টি জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে, আরও তিনটি আসছে Logo ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত Logo লেবাননে ইসরাইলের হামলায় নিহত ৩১ Logo ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বিপাকে যুক্তরাষ্ট্র: উত্তরণের পথ খুঁজছেন ট্রাম্প Logo আনোয়ারায় শ্রমজীবী ও পেশাজীবীদের সম্মানে এডভোকেট নুরুল কবির রানা’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবকের কারাদণ্ড ও জরিমানা

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজন মাদকসেবককে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল এর নির্দেশে মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— মো. আলমগীর হোসেন (৪০), পিতা মো. আব্দুল বারিক, শরৎনগর বাজার; মো. শফিকুল ইসলাম (৩৬), পিতা ফরিদ হোসেন, দক্ষিণ মেন্দা মোল্লাপাড়া এবং মো. আজিম প্রাং (৫৭), পিতা প্রয়াত আজিজল প্রাং, ভদ্রপাড়া—তাঁরা সবাই ভাঙ্গুড়া উপজেলার বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাবনা ‘খ’ সার্কেলের উপপরিদর্শক মোহাম্মদ শের আলমসহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত থেকে আদালতকে সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবকের কারাদণ্ড ও জরিমানা

আপডেট সময় ১১:৪৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬