ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভাঙ্গুড়ায় জনতা ট্রেসপোট এজেন্সিতে অভিযান: নকল দুধ তৈরির কেমিক্যাল জব্দ ও ধ্বংস Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক

রাতের অন্ধকার ভেদ করে ডিবির হানা—ওয়ান শুটারগান ও ১০ চেম্বারের রিভলভারসহ জিৎ আটক

পাবনার ঈশ্বরদীতে রাতের অন্ধকার চিরে চালানো ডিবির ঝটিকা অভিযানে দুইটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ হোসাইন মোহাম্মদ জিৎ (১৯) আটক হয়েছে। বুধবার গভীর রাতে পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল ক্লাবমোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আটক জিৎ ওই এলাকার লালু মালিথার ছেলে।

পাবনা জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদের নির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মশিউর রহমান মন্ডল এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রেজিনুর রহমানের তত্ত্বাবধানে ডিবির এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযান নেতৃত্বে ছিলেন ডিবি ইনচার্জ রাশিদুল ইসলাম। সঙ্গে ছিলেন এসআই (নি.) অসিত কুমার বসাক, এসআই (নি.) বেনু রায়, পিপিএম, এসআই (নি.) আব্দুল লতিফসহ ডিবির একটি চৌকস টিম।

তল্লাশিতে জিৎ-এর বাড়ি থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শুটারগান এবং ১০ চেম্বারের রিভলভার। ঘটনাস্থলেই তাকে আটক করা হয়।

এই ঘটনায় অস্ত্র আইন-১৮৭৮ এর ১৯(এ) ধারায় ঈশ্বরদী থানায় মামলা রুজু হয়েছে।
থানার ওসি মমিনুজ্জামান জানান, জিৎ এখনো ডিবির হেফাজতে আছে। তদন্ত শেষে তাকে থানায় হস্তান্তর করা হবে।

পাবনা জেলা পুলিশ জানায়, অবৈধ অস্ত্র দমনে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গুড়ায় জনতা ট্রেসপোট এজেন্সিতে অভিযান: নকল দুধ তৈরির কেমিক্যাল জব্দ ও ধ্বংস

রাতের অন্ধকার ভেদ করে ডিবির হানা—ওয়ান শুটারগান ও ১০ চেম্বারের রিভলভারসহ জিৎ আটক

আপডেট সময় ১১:০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫