ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জামালপুরে ৪টি ইফতার সামগ্রীর দোকানে ৪০ হাজার টাকা জরিমানা Logo লালমনিরহাটে অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ সিম বিক্রির অভিযোগে গ্রেফতার পাঁচ জন Logo বীরগঞ্জে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার, ৪টি দোকান পরিদর্শন Logo কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক Logo আনোয়ারায় রাতের আঁধারে পরৈকোড়া ইউনিয়নের সাদ্দামের বিরুদ্ধে মাটি কাটার অভিযোগ, Logo বগুড়ার শিবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা, পরিবেশ ও ফসলি জমির ক্ষতি Logo শহীদ সেনা দিবসে বনানী কবরস্থানে সাবেক রাষ্ট্রপতি ও নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo আসামি করা হচ্ছে হাসিনাসহ আওয়ামী মন্ত্রী-এমপিদের Logo বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ

ভৈরব শহরের কমলপুর গাছতলা ঘাট এলাকায়  জামালুস সুন্নাহ কওমী মাদ্রাসায় বাবুর্চি গ্ৰেফতার

কিশোরগঞ্জে ভৈরব পৌর শহরের একটি কওমি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় অভিযুক্ত বাবুর্চি তারা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ভৈরব থানা পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তারা মিয়া নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রামপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। তিনি ভৈরব শহরের কমলপুর গাছতলা ঘাট এলাকায় অবস্থিত জামালুস সুন্নাহ কওমী মাদ্রাসায় বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, গত ১১ জুন দুপুরে মাদ্রাসায় খাবারের সময় বাবুর্চির রুমে নিয়ে ভয় দেখিয়ে হিফজ বিভাগের এক ছাত্রকে বলাৎকার করেন তারা মিয়া। ঘটনার পর শিশুটি শরীরের অসুস্থতা অনুভব করলে ২ জুলাই তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক প্রাথমিক পরীক্ষা শেষে বলাৎকারের আলামত পান। এরপর শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর বড় বোন ভৈরব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯ (১) ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং ৫)। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে এবং শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, ঘটনার তদন্ত চলছে। আমরা এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জামালপুরে ৪টি ইফতার সামগ্রীর দোকানে ৪০ হাজার টাকা জরিমানা

ভৈরব শহরের কমলপুর গাছতলা ঘাট এলাকায়  জামালুস সুন্নাহ কওমী মাদ্রাসায় বাবুর্চি গ্ৰেফতার

আপডেট সময় ১২:১২:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫