ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে হিরোইনসহ মাদক ব্যবসা ডিবি পুলিশের অভিযানে হিরোইনসহ মাদক ব্যবসায়ী সুজন ও সোহাগ গ্রেফতার Logo পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিসিআইইউ মিডিয়া ক্লাবের ৩য় কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন Logo উপকূলে তালগাছ বাড়াতে প্রশিক্ষণ, বনায়নে নতুন উদ্যোগ মোংলায় Logo কসবা-আখাউড়ায় বহুদিনের স্বপ্ন বাস্তবায়ন: শুরু হচ্ছে দুটি মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ Logo কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি: বিএনপি দলের শামা ওবায়েদ Logo সুনিশ্চিত ব্যর্থতা’ জেনেই লেবাননে সাধারণ মানুষের ওপর হামলা ইসরাইলের Logo খুনিদের ফাঁসি চাইলেন আবু সাঈদের দুই ভাই Logo নওগাঁ জেলা পুলিশের স্পেশাল অভিযান জয়পুরহাট থেকে তিনজন পেশাদার অপরাধী দস্যু ডাকাত গ্রেফতার Logo ঢাকাঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভউ Logo হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই,বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত

প্রশাসন ক্যাডারের পর এবার অন্যান্য ক্যাডারের ৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ২০৯ ০.০০ বার পড়া হয়েছে

প্রশাসন ক্যাডারের পর এবার অন্যান্য ক্যাডারের ৭৮ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করেছে পর্যালোচনা কমিটি। বুধবার (২০ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন কমিটির আহ্বায়ক ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান।

সুপারিশ পাওয়া কর্মকর্তাদের মধ্যে গ্রেড-১ পদে ১২ জন, গ্রেড-২ পদে ৩২ জন এবং গ্রেড-৩ পদে ৩৪ জন আছেন। তাদের মধ্যে ৬ জন কর্মকর্তাকে তিন ধাপ, ১৭ জনকে দুই ধাপ এবং ৫৫ জনকে এক ধাপ পদোন্নতির সুপারিশ করা হয়েছে।

কমিটি জানায়, নির্ধারিত সময়ে ৩১৮টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ৬৮টি কমিটির আওতার বাইরে এবং ৪০টি তথ্যগতভাবে অসম্পূর্ণ ছিল। বাকি ২১০টি আবেদন যাচাই শেষে ৭৮ জনকে পদোন্নতির সুপারিশ করা হয়। ১৩২ জনকে সুপারিশের বাইরে রাখা হয়।

এর আগে গত বছরের ডিসেম্বরে কমিটির প্রথম প্রতিবেদনের ভিত্তিতে প্রশাসন ক্যাডারের ৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছিল।

প্রতিবেদন জমা দেওয়ার সময় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে হিরোইনসহ মাদক ব্যবসা ডিবি পুলিশের অভিযানে হিরোইনসহ মাদক ব্যবসায়ী সুজন ও সোহাগ গ্রেফতার

প্রশাসন ক্যাডারের পর এবার অন্যান্য ক্যাডারের ৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ

আপডেট সময় ০৭:১৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫