ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কসবা-আখাউড়ায় বহুদিনের স্বপ্ন বাস্তবায়ন: শুরু হচ্ছে দুটি মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ Logo কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি: বিএনপি দলের শামা ওবায়েদ Logo সুনিশ্চিত ব্যর্থতা’ জেনেই লেবাননে সাধারণ মানুষের ওপর হামলা ইসরাইলের Logo খুনিদের ফাঁসি চাইলেন আবু সাঈদের দুই ভাই Logo নওগাঁ জেলা পুলিশের স্পেশাল অভিযান জয়পুরহাট থেকে তিনজন পেশাদার অপরাধী দস্যু ডাকাত গ্রেফতার Logo ঢাকাঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভউ Logo হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই,বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত Logo জামালপুরে জাল টাকা তৈরির অপরাধে একজন গ্রেফতার Logo জামালপুরে আবাদীনকে খুনের দায়ে ০২জনকে মৃত্যুদন্ড,০৩ জনকে যাবজ্জীবন দিয়েছে আদালত Logo ব্রাহ্মণবাড়িয়া সদর শেখ হাসিনা ব্রিজ এ দুপুর ৩ টা হইতে বট গাছের এইখানে তল্লাশি অভিযান পুলিশ করছেন

নিবন্ধনের জন্য প্রাথমিক বাছাইয়ে টিকেছে এনসিপিসহ ১৬ দল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪০:১২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ২৪৯ ০.০০ বার পড়া হয়েছে

নিবন্ধন চেয়ে আবেদন করা রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ আরো ১৬টি দল নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক বাছাইয়ে টিকেছে। পরবর্তীতে এই দলগুলোর ব্যাপারে মাঠ পর্যায়ে তদন্ত ও তথ্য যাচাই-বাছাই শেষে নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত করবে ইসি।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ গণমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিক যাচাইয়ে যে ১৬টি দল শর্ত পূরণ করতে পেরেছে মাঠ পর্যায়ে তাদের তথ্য যাচাই বাছাই করবে ইসি। মাঠ পর্যায়ের যাচাই বাছাইয়ে যে সব দল সব শর্ত পূরণ করতে পারবে তাদের নিবন্ধন দেবে কমিশন।

আরও পড়ুন
এনসিপি নেতাকর্মীরা ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার হচ্ছেন

নির্বাচন কমিশন বলছে, চলতি মাসের মধ্যেই মাঠ পর্যায়ের তদন্ত কাজ শেষ করবে নির্বাচন কমিশন। পরবর্তীতে সব প্রক্রিয়া শেষে সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে নিবন্ধন চূড়ান্ত করার কথাও জানিয়েছে ইসি।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত ২২শে জুন পর্যন্ত নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন করেছিল ১৪৫টি দল। প্রথম ধাপে সব শর্ত পূরণ করতে না পারায় সবগুলো দলকেই প্রয়োজনীয় ঘাটতি পূরণে ১৫ দিন সময় দেয় ইসি। তাদের প্রাথমিক শর্ত পূরণে ৩ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেয় ইসি।

ইসির সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক শর্ত পূরণ করতে পেরেছে এনসিপি, বাংলাদেশ জাস্টিস ডেভেলপমেন্ট পার্টি, আম জনগণ পার্টিসহ ১৬টি রাজনৈতিক দল।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কসবা-আখাউড়ায় বহুদিনের স্বপ্ন বাস্তবায়ন: শুরু হচ্ছে দুটি মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ

নিবন্ধনের জন্য প্রাথমিক বাছাইয়ে টিকেছে এনসিপিসহ ১৬ দল

আপডেট সময় ০৯:৪০:১২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫