ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তানোরে ছাগল চুরির ‘গডফাদার’ আলম সরদার, অতিষ্ঠ এলাকাবাসী Logo একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায় সরকার Logo আগামী আসন্ন ইউপি নির্বাচনে চাতরী ইউনিয়নে তিন চেয়ারম্যান প্রার্থীর নাম আলোচনায় Logo মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত খান আকরাম খালাস Logo রাজধানীতে থানা ঘেরাও করে বিক্ষোভ Logo তানোরে সরকারি কর্মকর্তার সাথে এমপি মুুজিবুবের পৃথক মতবিনিময় সভা! Logo নবর্নিবাচিত সাংসদকে প্রাথমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা Logo গংগাছড়া উপজেলায় ক্যাসিনো খেলায় প্রতিটি যুবক আসক্ত ৩ নং বড়বিল মন্থনা বাজারে ছড়িয়ে পড়েছে Logo জামালপুরে ৪টি ইফতার সামগ্রীর দোকানে ৪০ হাজার টাকা জরিমানা Logo লালমনিরহাটে অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ সিম বিক্রির অভিযোগে গ্রেফতার পাঁচ জন

যুক্তরাষ্ট্রের ওয়ালমার্টে ছুরিকাঘাতে আহত ১১

যুক্তরাষ্ট্রে ওয়ালমার্টের একটি দোকান। ছবি: সংগৃৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ওয়ালমার্টের একটি দোকানে ছুরিকাঘাতের ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সময় শনিবার (২৬ জুলাই) এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

ছুরিকাঘাতের ঘটনার পর ১১ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়ার কথা নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়েছে ট্রাভার্স সিটির মানসন মেডিকেল সেন্টার।

মিশিগান অঙ্গরাজ্যের পুলিশ বলেছে, তারা ট্রাভার্স সিটিতে অবস্থিত ওয়ালমার্টের ওই দোকানে ছুরিকাঘাতের একাধিক ঘটনা নিয়ে তদন্ত করছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তার বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি।

আরও পড়ুন

ভারত-সমর্থিত ৩ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের
ভিয়েতনামে স্লিপার বাস উল্টে নিহত ১০
মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার এক বিবৃতিতে বলেন, ‘এই নির্মম সহিংসতায় আহতদের প্রতি আমাদের গভীর সহানুভূতি রইল। পুরো কমিউনিটি যেন দ্রুত এই দুঃস্বপ্ন কাটিয়ে উঠতে পারে, সেটিই আমাদের কামনা। ‘

এদিকে ওয়ালমার্ট কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তারা তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

উল্লেখ্য, লেক মিশিগান ও আরও কয়েকটি বড় হ্রদের কাছাকাছি অবস্থানের কারণে ট্রাভার্স সিটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য।

প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তানোরে ছাগল চুরির ‘গডফাদার’ আলম সরদার, অতিষ্ঠ এলাকাবাসী

যুক্তরাষ্ট্রের ওয়ালমার্টে ছুরিকাঘাতে আহত ১১

আপডেট সময় ০১:১২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫