মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (১লা মে) উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ দুপুরে শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (১ মে ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বি এন পির সভাপতি ও সদর বিজয়নগর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, চেয়ারম্যান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ।
অনুষ্ঠানে জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাদিরুজ্জামান সরকারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ,জেলা বি এন পির সহ সভাপতি মমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন,ছাএ বিষয়ক সম্পাদক রাশেদ কবির আখন্দ, উপজেলা বি এন পির সভাপতি এডভোকেট রোমা,সাধারণ সম্পাদক আলমগীর, পৌর বি এন পির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা,বিশিষ্ট ঠিকাদার আবু জাহিদ, নির্মান শ্রমিকের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক স্বপন মিয়া, প্রচার সম্পাদক করিম মিয়া অর্থ সম্পাদক ইবরাহীম, দপ্তর সম্পাদক উসমান গনি,বিশিষ্ট সদস্য সদস্য বাকের মিয়া,শফিকুল ইসলাম জসিম উদ্দিন, আবদুর রহমান, রেনু মিয়া সহ আরো অনেকে । এছাড়াও স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।এতে জেলার প্রায় কয়েক হাজার নির্মাণ শ্রমিক অংশগ্রহণ করেন
সভায় বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি সকল মহলের সহযোগিতা কামনা করেন।এসময় বক্তারা সংসদ সদস্যের কাছে একটি স্থায়ীভাবে অফিসের জন্য জায়গা দাবি করেন এবং সংসদ সদস্য ইন্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও তাদের আশ্বস্ত করেন।
শেষে শ্রমিকদের অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:নয়ন আহমেদ বকুল 











