ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কালিয়াকৈর নদী, বন ও পরিবেশ উন্নয়ন পরিষদের যাত্রা শুরু Logo পিরোজপুর জেলার, মঠবাড়িয়া উপজেলায়, পৌরসভার ৩ নং ওয়ার্ডে, বৈদ্যুতিক ট্রান্স মিটার, চুরি করতে গিয়ে, রাসেল মিয়া নামক এক ব্যক্তি নিহত Logo যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া হরমুজ প্রণালিতে কোনো জাহাজ চলছে না: হেগসেথ Logo মারা গেছেন যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও, পাওয়া গেছে দেহের টুকরা Logo ছাত্রদল-শিবির সংঘাত ছড়িয়ে পড়ছে Logo জাতীয় প্রেসক্লাব কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি Logo ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরীর অভিযোগে একজনকে ১লাখ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড Logo কাশিমপুরে প্রকাশ্যে বিএনপি নেতার ওপর রক্তাক্ত হামলা, আতঙ্কে এলাকাবাসী Logo ঈদগাঁও থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার Logo কিশোর গঞ্জ জেলার ভৈরবে শাহনেওয়াজ গাজীর চেহলাম অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরীর অভিযোগে একজনকে ১লাখ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড

পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়ে এক ভেজাল দুধ তৈরি কারককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভেজাল দুধ ও দুধ তৈরির উপকরণ জব্দ করে ধ্বংস করা হয়েছে। সেই সাথে ব্যবহারযোগ্য ২৪ লিটার কোয়ালিটি তেল ও দুটি ব্যালেন্ডার মেশিন জব্দ করে স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৯ টা থেকে রাত ১১ টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের চৌবাড়ীয়া হারোপাড়া গ্রামে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মো. খাইরুল ইসলাম (১৯) নামের এক নকল দুধ তৈরি কারিকে আটক করা হয়। তিনি ওই গ্রামের আহসাব আলীর ছেলে।

অভিযান সূত্রে জানা যায়, খাইরুল ইসলাম দীর্ঘদিন গ্লুকোজ, ভোজ্য তেল, কস্টিক সোডাসহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে কৃত্রিম দুধ তৈরি করে পরে সেই দুধ দেশের বিভিন্ন সিলিং সেন্টার ও নামী প্রতিষ্ঠানে সরবরাহ করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে খাইরুলের বাড়িতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় অভিযুক্ত খাইরুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। অভিযানে উপজেলা সেনেটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম ও ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, ভেজাল দুধ উৎপাদন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈর নদী, বন ও পরিবেশ উন্নয়ন পরিষদের যাত্রা শুরু

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরীর অভিযোগে একজনকে ১লাখ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড

আপডেট সময় ১১:০৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬