ঢাকা ১২:২০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কালিয়াকৈরে র‍্যাবের অভিযানে ৭০ কেজি গাঁজাসহ দুই ‘মাদক সম্রাট’ গ্রেপ্তার, মারিয়া হোটেল থেকে উদ্ধার Logo মোংলায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল Logo নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা Logo বাস ভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ Logo মোদিবিরোধী লেখালেখির কারণে আমাকে গুম করা হয় Logo চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রশিবিরের জনশক্তিদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে Logo মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন কেন্দ্রগুলোতে হামলার হুমকি ইরানের Logo ৩ মাসে সারা দেশে ৮৫৪ ও ঢাকায় ১০৭ হত্যাকাণ্ড Logo দাম বাড়লেও কমেনি সংকট ও ভোগান্তি ফোনে ফোনে বিক্রি হচ্ছে জ্বালানি Logo মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মোংলায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল

  • মোংলা
  • আপডেট সময় ০৬:১৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ২ ০.০০ বার পড়া হয়েছে

ওমর ফারুক : মোংলা উপজেলার চিলা ইউনিয়নের উলুকাটা গ্রামে পৈত্রিক ও ক্রয়কৃত জমি দখলের অপচেষ্টা, আদালতের নির্দেশ অমান্য এবং সাংবাদিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের গুরুতর অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ মোকলেছুর রহমান (৬৫) মোংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চিলা মৌজায় মোট প্রায় ৬.১১ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিষয়ে মিস মামলা নং ১৩০৫/২৩ (মোংলা) এর প্রেক্ষিতে আদালতের নির্দেশে তদন্ত করে প্রশাসন উভয় পক্ষকে যার যার অবস্থানে থাকার নির্দেশ প্রদান করে এবং আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য থানাকে দায়িত্ব দেয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বাগেরহাটের আদেশে স্পষ্টভাবে বলা হয়, আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নালিশী সম্পত্তিতে কেউ অবস্থান পরিবর্তন করতে পারবে না।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সম্পত্তি পূর্বে বাদীর দখলে থাকলেও বিভিন্ন সময়ে বিক্রয় ও মালিকানা পরিবর্তনের ঘটনা রয়েছে এবং বিষয়টি দেওয়ানি মামলা হিসেবে আদালতে বিচারাধীন। পাশাপাশি ওই এলাকায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের ঘটনা ঘটেছে এবং ভবিষ্যতেও সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে অভিযোগ উঠেছে, আদালতের এ নির্দেশ অমান্য করে পুনরায় জমি দখলের চেষ্টা চালাচ্ছে একটি প্রভাবশালী চক্র। বিশেষ করে চতুর্থ শ্রেণী পাশ করা সাংবাদিক পরিচয়দানকারী শেখ তাইজুল ইসলাম রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ওই জমি ও ভুক্তভোগীর দোকান দখল করেছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।
অভিযোগ সূত্রে জানা যায়, মোকলেছুর রহমান দীর্ঘদিন ধরে চিলা মৌজায় প্রায় ৩ একর ৩৮ শতক জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু তারই আত্মীয় পরিচয়দানকারী মোঃ আলম শেখ, মোস্তকিন শেখ, মোঃ মোস্তফা শেখ (ওরফে উকিল মোস্তফা) ও মোজাম্মেল শেখসহ একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে জমি দখলের অপচেষ্টা চালিয়ে আসছে।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, অভিযুক্তরা একাধিকবার তার মৎস্য ঘের দখল করে মাছ লুট করেছে এবং দখল নেওয়ার উদ্দেশ্যে নিয়মিত হুমকি-ধামকি প্রদান করছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার সালিশ বৈঠক হলেও তা স্থায়ী সমাধানে পৌঁছায়নি। সালিশে অভিযুক্তদের কোনো বৈধ কাগজপত্র না থাকায় তারা সাময়িকভাবে সরে দাঁড়ালেও কিছুদিন পর আবারও দখলচেষ্টা শুরু করে। এ বিষয়ে আমিন সমিতির সভাপতি আলীর কাছে জানতে চাইলে তিনি জানান, থানা থেকে জমি মাপের নির্ধারিত তারিখ থাকলেও বিপক্ষ পার্টি নাশকতা চালাতে পারে এ কারণে কিছু দিনের জন্য জমি মাপা বন্ধ রয়েছে। এদিকে জমি সংক্রান্ত বিরোধের জেরে উভয়পক্ষ আদালতের দ্বারস্থ হলে ভুক্তভোগী ১৪৪ ধারায় মামলা দায়ের করেন। আদালত জমির বর্তমান অবস্থা বজায় রাখার নির্দেশ দিলেও অভিযোগ রয়েছে—অভিযুক্তরা তা উপেক্ষা করে পুনরায় দখল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দিচ্ছে।
অভিযোগে আরও উঠে এসেছে, কালাম নামের এক ব্যক্তি, যিনি একসময় ভয়ংকর জলদস্যু হিসেবে পরিচিত ছিলেন, তিনিও এ চক্রের সঙ্গে সম্পৃক্ত বলে এলাকায় আলোচনা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে এবং জমি দখল, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রাখছে। ফলে ভুক্তভোগীসহ এলাকাবাসীর মধ্যে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
জমির তফশিল অনুযায়ী, চিলা মৌজার বিআরএস ৭৭৯, ২৪১৯, ২১৯৯, ২৪২০ ও ১৭৩ নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত ৩১৫৬ ও ৩১৫৭ নম্বর দাগসহ বিভিন্ন দাগে অবস্থিত জমি নিয়ে এ বিরোধের সূত্রপাত।
এ বিষয়ে মোংলা থানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে সচেতন মহল বলছে, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে র‍্যাবের অভিযানে ৭০ কেজি গাঁজাসহ দুই ‘মাদক সম্রাট’ গ্রেপ্তার, মারিয়া হোটেল থেকে উদ্ধার

মোংলায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল

আপডেট সময় ০৬:১৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬