ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি: বিএনপি দলের শামা ওবায়েদ Logo সুনিশ্চিত ব্যর্থতা’ জেনেই লেবাননে সাধারণ মানুষের ওপর হামলা ইসরাইলের Logo খুনিদের ফাঁসি চাইলেন আবু সাঈদের দুই ভাই Logo নওগাঁ জেলা পুলিশের স্পেশাল অভিযান জয়পুরহাট থেকে তিনজন পেশাদার অপরাধী দস্যু ডাকাত গ্রেফতার Logo ঢাকাঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভউ Logo হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই,বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত Logo জামালপুরে জাল টাকা তৈরির অপরাধে একজন গ্রেফতার Logo জামালপুরে আবাদীনকে খুনের দায়ে ০২জনকে মৃত্যুদন্ড,০৩ জনকে যাবজ্জীবন দিয়েছে আদালত Logo ব্রাহ্মণবাড়িয়া সদর শেখ হাসিনা ব্রিজ এ দুপুর ৩ টা হইতে বট গাছের এইখানে তল্লাশি অভিযান পুলিশ করছেন Logo টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৬ এপ্রিল

ভেঙে দেওয়া হলো বিসিবির পরিচালনা পর্ষদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৯ ০.০০ বার পড়া হয়েছে

নির্বাচনে অনিয়মের অভিযোগে ভেঙে দেওয়া হল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ। বিসিবি পরিচালনার জন্য এডহক কমিটি গঠন করা হয়েছে। ১১ সদস্যের এই এডহক কমিটির প্রধান করা হয়েছে তামিম ইকবালকে। এডহক কমিটি আগামী তিন মাসের মধ্যে বিসিবিতে নির্বাচনের আয়োজন করবে।

মঙ্গলবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

গত ৬ অক্টোবর বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ গঠিত হয়। বিসিবির সেই পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন আমিনুল ইসলাম বুলবুল।

বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৮ সালে এনএসসির আইনের ২৮ ধারা মোতাবেক বিসিবি ভেঙে দেওয়া হয়েছে।

১১ সদস্যের এডহক কমিটিতে আছেন- তামিম ইকবাল (সভাপতি), ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতাহার আলী খান, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস, রাশনা ইমাম।

দায়িত্ব নিয়ে আজই বিসিবিতে যাবেন তামিম ইকবাল। সন্ধ্যা ছয়টায় তার বিসিবিতে যাওয়ার কথা রয়েছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি: বিএনপি দলের শামা ওবায়েদ

ভেঙে দেওয়া হলো বিসিবির পরিচালনা পর্ষদ

আপডেট সময় ০৮:০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬