Dhaka 9:05 am, Monday, 25 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

অনন্য উচ্চতায়- রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন,৮ মাসে ৫০০ ব্যাগ রক্তদান সম্পন্ন

Update Time : 01:17:50 pm, Friday, 27 March 2026

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে এক মানবিক অর্জনের সাক্ষী হলো নওগাঁর রাণীনগর। মাত্র ০৮ মাসের পথচলায় ৫০০ ব্যাগ রক্তদানের মাইলফলক স্পর্শ করেছে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন’।

আজ ২৬ শে মার্চ স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে এই অনন্য কৃতিত্ব পূর্ণ করে সংগঠনটি। সংগঠনটির এই সাফল্যের মূল কারিগর তাদের নিজস্ব ডাটাবেজ ও ওয়েবসাইট (www.raninagar.org)। জানা গেছে, গত বছরের ২৫ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর পর থেকেই ডিজিটাল পদ্ধতিতে রক্তদাতাদের তথ্য সংগ্রহ শুরু হয়। বর্তমানে এই ওয়েবসাইটে ৮০০-এরও বেশি স্বেচ্ছাসেবী রক্তদাতা নিবন্ধিত রয়েছেন।
কোনো মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজন হলে এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে দ্রুততম সময়ে নিজেই নিজের জন্য দাতা খুঁজে বের করা সম্ভব হচ্ছে।

সংগঠনটির প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছিল ১২ আগস্ট ২০২৪ থেকে। দীর্ঘ প্রস্তুতি শেষে ২৫ জুলাই ২০২৫-এ এটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এই মানবিক উদ্যোগের পেছনে নিরলস কাজ করে যাচ্ছেন একঝাঁক উদ্যমী তরুণ রক্তযোদ্ধা । সংগঠনটির উপদেষ্টা হিসেবে যুক্ত থেকে সার্বিক দিকনির্দেশনা দিচ্ছেন রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ রাকিবুল হাসান।

সাফল্যের এই মাইলফলক সম্পর্কে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল্লাহ আল মাহীদ বলেন,

“আমাদের মূল লক্ষ্য ছিল আধুনিক অনলাইন প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে মানুষের জীবন বাঁচানো। ৮০০+ জন নিবন্ধিত রক্তদাতা এবং ৫০০ ব্যাগ রক্তদান সম্পন্ন হওয়ায় আমাদের ওপর মানুষের আস্থা বহুগুন বেড়েছে । আমরা কেবল একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকতে চাই না; আমাদের স্বপ্ন এই ডিজিটাল ওয়েবসাইটকে ও সামাজিক কার্যক্রমকে ভবিষ্যতে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া। প্রযুক্তি এবং তরুণ প্রজন্মের স্পৃহা যুক্ত হলে যেকোনো পরিবর্তন সম্ভব।”

সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ মুন্না আহমেদ প্রাং তার বক্তব্যে বলেন,

“রক্তদান কোনো সাধারণ দান নয়, এটি একটি জীবন দান। আমরা অরাজনৈতিকভাবে কেবল মানবিক সেবাকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি। আজকের এই ৫০০+ ব্যাগ রক্তদানের মাইলফলক আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। রাণীনগরের সাধারণ মানুষ ও স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় আমরা একটি বৈষম্যহীন ও সুস্থ সমাজ গড়তে বদ্ধপরিকর।”

সংগঠনটি বর্তমানে নওগাঁ জেলার- আত্রাই ও রাণীনগর উপজেলাকে কেন্দ্র করে কাজ করলেও তাদের পরিকল্পনা অনেক বড়। রক্তদানের পাশাপাশি শিক্ষা, পরিবেশ রক্ষা এবং দুস্থদের সহায়তায় বিভিন্ন সামাজিক প্রকল্পে কাজ করছে এই তরুণরা। সংগঠনের সদস্যরা জানান, ভবিষ্যতে উন্নত প্রযুক্তির মাধ্যমে সারা দেশের রক্তদাতা ও গ্রহীতাদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসার স্বপ্ন দেখেন তারা।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, তরুণদের এমন গঠনমূলক ও প্রযুক্তিনির্ভর কাজ সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখবে।

প্রিন্ট