ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন Logo নাসিরনগরে বৃষ্টিতে সোনালী ধান পানির নিচে Logo আজমিরীগঞ্জে অতিবৃষ্টির কারনে ফসলের ব্যাপক ক্ষতি। মোঃ আংগুর মিয়া Logo ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ‘মঠবাড়িয়া উপজেলা ও পৌর শ্রমিকদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি Logo সমুদ্রপথে ‘শত্রুর দাপট’ রুখে দেওয়ার ঘোষণা মোজতবা খামেনির Logo যুদ্ধজাহাজে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ মজুদ করছে যুক্তরাষ্ট্র Logo রাতে বাসায় ঢোকার সময় দেখি দুইজন মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে’ Logo ভাইকে তুলে নেওয়ার ঘটনায় ফেসবুকে পোস্ট, সাংবাদিককে লাঞ্চিত করলো বিএনপি নেতার ভাই

ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

নিজ আঙিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি—এই স্লোগানকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়া পৌরসভা এলাকায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় ভাঙ্গুড়া পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা ড্রেন, নালা-নর্দমা ও আশপাশের পরিবেশ পরিষ্কার করার পাশাপাশি মশক নিধনে ওষুধ ছিটান।
ভাঙ্গুড়া পৌর প্রশাসক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল ইসলাম, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী। তারা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে জনগণকে নিজেদের বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান।
বক্তারা বলেন, ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে পৌর এলাকার পরিবেশ আরও স্বাস্থ্যসম্মত হয়ে উঠবে।
পৌরসভা সূত্রে জানা যায়, নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায়

ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

আপডেট সময় ০২:২২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬