ঢাকা ০১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কিশোর গঞ্জ জেলা ভৈরবে পেট্রোল পাম্পে ওজনে কম দেয়ায় মিন্টু মিয়া কে ১ লাখ টাকা জরিমানা Logo সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য আটক Logo পাবনার চাটমোহর উপজেলার গুনাগাছা ইউনিয়নের জলেশ্বর মন্ডলপাড়া শ্মশান এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে Logo ইরানি নেতৃত্ব ভেঙে পড়ার কোনো ঝুঁকি নেই: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন Logo ডেপুটি স্পিকার পদ নেয়নি জামায়াত Logo স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার Logo চারবারের সাবেক সংসদ সদস্য। বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেনের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে Logo জামালপুর পাকুল্লায়  স্ত্রীকে গণধর্ষণ করা মামলায় ৩ জনের মৃত্যুদন্ডাদেশ Logo মহম্মদপুর প্রেসক্লাব সভাপতি টুটুলের নামে বন বিভাগের গাছের গুঁড়ি সরানোর অভিযোগে মামলা Logo রাস্তার কাজের অস্তিত্ব নেই, কাগজে-কলমে ৩ লাখ টাকার প্রকল্প! ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম। সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, নারীরা বর্তমানে শিক্ষা, প্রশাসন, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্যসহ সমাজের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। একটি টেকসই ও সমৃদ্ধ সমাজ গঠনে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভূমি) রবিউল হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা কিউ এ মিল্লাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক, সমবায় অফিসার অলি আহাদ, সরকারি কলেজের প্রভাষক সুলতানা মরিয়মসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় নারী নেতৃবৃন্দ।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোর গঞ্জ জেলা ভৈরবে পেট্রোল পাম্পে ওজনে কম দেয়ায় মিন্টু মিয়া কে ১ লাখ টাকা জরিমানা

বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০২:০০:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬