ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কেলির ফিফটিতে ঘুরে দাঁড়াচ্ছে নিউজিল্যান্ড Logo আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান Logo সংরক্ষিত ৩৬ আসনের প্রার্থী তালিকা প্রকাশ নতুন বিএনপির Logo থানায় এজাহার দায়ের ঈদগাঁওয়ে সৌদি প্রবাসীর বাড়িতে তাণ্ডব আসবাবপত্র ভাঙচুর, হামলায় আহত ৬ Logo খুনি শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে : জিএম কাদের Logo দিনাজপুরে অগ্নিদগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু Logo যুদ্ধ শেষ হয়নি, যেকোনো মুহূর্তে মোড় ঘুরে যেতে পারে: নেতানিয়াহু Logo সদর উপজেলার সুলতানপুরে নওগাঁ জেলা পুলিশের অভিযান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিনজন সন্ত্রাসী গ্রেফতার Logo মাদারগন্জে আওয়ামীলীগের ১০ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।

নির্বাচনে শৃঙ্খলা ফেরাতে কঠোর প্রশাসন, ভাঙ্গুড়ায় নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড

পাবনার ভাঙ্গুড়া উপজেলার সদর ইউনিয়নের চরভাঙ্গুড়া গ্রামে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. বরাত হোসেন (২২), পিতা—মো. আনোয়ার হোসেন, সাং—চরভাঙ্গুড়া পূর্বপাড়া, ভাঙ্গুড়া, পাবনা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাওলানা মো. আলী আজগরের ছবি, প্রতীক ও নাম সংবলিত ভোটার স্লিপ নিয়ে নির্ধারিত সময়ের পরও প্রচারণা চালানোর সময় তাকে আটক করা হয়। এ ঘটনায় জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫-এর ৮(খ) ধারা লঙ্ঘনের অভিযোগে ২৭(ক) ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পালের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
প্রশাসন জানায়, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেলির ফিফটিতে ঘুরে দাঁড়াচ্ছে নিউজিল্যান্ড

নির্বাচনে শৃঙ্খলা ফেরাতে কঠোর প্রশাসন, ভাঙ্গুড়ায় নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড

আপডেট সময় ০৩:১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬