ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সিএমপি’র আকবরশাহ থানা পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে ১২০০(এক হাজার দুইশত ) পিস ইয়াবা সহ ০২(দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার* Logo টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক Logo দুইদিনের রিমান্ডে ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা অর্ণব Logo রামুর শ্রীমুরায় পুলিশের সাঁড়াশি অভিযান: সিএনজির ড্রাইভিং সিটের নিচে মিলল ৩০ হাজার ইয়াবা, কারবারি গ্রেপ্তার। Logo ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো ‘অকার্যকর’ Logo আবু সাঈদ ভেবেছিলেন সামনে মানুষ, তবে ‘তারা ছিল অমানুষ’ Logo এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের Logo প্রত্যেক শহীদের রক্তের মূল্য আদায় করা হবে: ইরানের সর্বোচ্চ নেতা Logo ১০ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? Logo আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে হিরোইনসহ মাদক ব্যবসা ডিবি পুলিশের অভিযানে হিরোইনসহ মাদক ব্যবসায়ী সুজন ও সোহাগ গ্রেফতার

পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাসান জাফির তুহিনের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

পাবনা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কৃষি বিদ হাসান জাফির তুহিন আজ বৃহস্পতিবার ১১টায় চাটমোহর নিজস্ব বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তিনি আসন্ন জাতীয় নির্বাচন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন।
মতবিনিময় সভায় হাসান জাফির তুহিন বলেন, দেশে গণতন্ত্র ও ভোটাধিকার আজ চরমভাবে সংকুচিত। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপি ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তিনি জানান, পাবনা-৩ আসনের সাধারণ মানুষের প্রত্যাশা ও সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে তিনি রাজনীতি করছেন এবং নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবেন।
তিনি আরও বলেন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে উন্নয়ন ছাড়া টেকসই অগ্রগতি সম্ভব নয়। পাবনা-৩ আসনের প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিশেষ পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন, যুব সমাজের কর্মসংস্থানসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসান সাবির তুহিন বলেন, জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে তিনি আপস করবেন না এবং জনগণের পাশে থেকেই রাজনীতি করবেন।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের অধিকার রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। এ সময় তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিএমপি’র আকবরশাহ থানা পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে ১২০০(এক হাজার দুইশত ) পিস ইয়াবা সহ ০২(দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার*

পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাসান জাফির তুহিনের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

আপডেট সময় ০৭:০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬