ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অনেক ওয়াদা ভঙ্গ করেছে সরকার: নাহিদ ইসলাম Logo রয়টার্সের প্রতিবেদন মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’ তাই যুদ্ধ না থামার ঘোষণা দিলেন ইরান Logo আন্তর্জাতিক প্রভাবমুক্ত হতে পারছে না দেশ: জামায়াত আমির Logo বৃষ্টি হলেই ডুববে ঢাকা! Logo ইসলামাবাদে পৌঁছালেন মার্কিন প্রতিনিধিরা Logo সিএমপি’র আকবরশাহ থানা পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে ১২০০(এক হাজার দুইশত ) পিস ইয়াবা সহ ০২(দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার* Logo টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক Logo দুইদিনের রিমান্ডে ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা অর্ণব Logo রামুর শ্রীমুরায় পুলিশের সাঁড়াশি অভিযান: সিএনজির ড্রাইভিং সিটের নিচে মিলল ৩০ হাজার ইয়াবা, কারবারি গ্রেপ্তার। Logo ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো ‘অকার্যকর’

হাদির ওপর হামলা: মোটরসাইকেল, ভুয়া নম্বরপ্লেট ও হেলমেট উদ্ধার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ১২৬ ০.০০ বার পড়া হয়েছে

সেই মোটরসাইকেল ও ভুয়া নম্বরপ্লেট

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি ওপর গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।

তিনি বলেন, গত রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে রাজধানীর শেরে বাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁওয়ের বনলতা আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব আলামত উদ্ধার করা হয়। হামলার ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেলটির নম্বর প্লেট পরিবর্তনের বিষয়টি শনাক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে বনলতা আবাসিক এলাকার একটি বাড়ির নিচতলার পার্কিং থেকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়। পরে ভুয়া নম্বর প্লেটটি ম্যানহোলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধার করা মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট পরবর্তী তদন্ত কার্যক্রমের জন্য ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনেক ওয়াদা ভঙ্গ করেছে সরকার: নাহিদ ইসলাম

হাদির ওপর হামলা: মোটরসাইকেল, ভুয়া নম্বরপ্লেট ও হেলমেট উদ্ধার

আপডেট সময় ০৬:২৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫