ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি: বিএনপি দলের শামা ওবায়েদ Logo সুনিশ্চিত ব্যর্থতা’ জেনেই লেবাননে সাধারণ মানুষের ওপর হামলা ইসরাইলের Logo খুনিদের ফাঁসি চাইলেন আবু সাঈদের দুই ভাই Logo নওগাঁ জেলা পুলিশের স্পেশাল অভিযান জয়পুরহাট থেকে তিনজন পেশাদার অপরাধী দস্যু ডাকাত গ্রেফতার Logo ঢাকাঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভউ Logo হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই,বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত Logo জামালপুরে জাল টাকা তৈরির অপরাধে একজন গ্রেফতার Logo জামালপুরে আবাদীনকে খুনের দায়ে ০২জনকে মৃত্যুদন্ড,০৩ জনকে যাবজ্জীবন দিয়েছে আদালত Logo ব্রাহ্মণবাড়িয়া সদর শেখ হাসিনা ব্রিজ এ দুপুর ৩ টা হইতে বট গাছের এইখানে তল্লাশি অভিযান পুলিশ করছেন Logo টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৬ এপ্রিল

মহান বিজয় দিবসে কোস্টগার্ড ঘাঁটি দিগরাজে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত যুদ্ধজাহাজ বিসিজিএস কামরুজ্জামান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ১৭৭ ০.০০ বার পড়া হয়েছে

ওমর ফারুক : মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ডের দিগরাজ ঘাঁটিতে অবস্থানরত যুদ্ধজাহাজ বিসিজিএস কামরুজ্জামান সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়। এ উপলক্ষে মোংলা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিপুলসংখ্যক দর্শনার্থী বিকাল তিনটার দিকে কোস্টগার্ড ঘাঁটি দিগরাজে এসে যুদ্ধজাহাজটি পরিদর্শন করেন।

দর্শনার্থীরা যুদ্ধজাহাজে প্রবেশ করে কোস্টগার্ডের আধুনিক সামুদ্রিক নিরাপত্তা সক্ষমতা, টহল কার্যক্রম, অস্ত্রশস্ত্র, যোগাযোগ ব্যবস্থা এবং জাহাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখেন। এ সময় উপস্থিত কোস্টগার্ডের কর্মকর্তা ও সদস্যরা দর্শনার্থীদের জাহাজের কার্যক্রম, দায়িত্ব, ইতিহাস ও ব্যবহারিক দিক সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন।

পরিদর্শনে আসা দর্শনার্থীরা বলেন, মহান বিজয় দিবসে যুদ্ধজাহাজ কাছ থেকে দেখার সুযোগ পাওয়া তাদের জন্য গর্ব ও আনন্দের। এতে দেশের সমুদ্র নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা সম্পর্কে বাস্তব ধারণা পাওয়া গেছে। পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত হওয়ার পাশাপাশি বাংলাদেশ কোস্টগার্ডে যোগদানের আগ্রহও তৈরি হবে বলে তারা মনে করেন।

বাংলাদেশ কোস্টগার্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মহান বিজয় দিবসের চেতনায় জনগণের সঙ্গে কোস্টগার্ডের সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দেশের সামুদ্রিক নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি: বিএনপি দলের শামা ওবায়েদ

মহান বিজয় দিবসে কোস্টগার্ড ঘাঁটি দিগরাজে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত যুদ্ধজাহাজ বিসিজিএস কামরুজ্জামান

আপডেট সময় ১১:১৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫