Dhaka 4:38 am, Sunday, 7 June 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

রাশিয়ায় সৈনিক নিয়োগ সিন্ডিকেটে জড়িত তিন রিক্রুটিং এজেন্সিকে তলব

Update Time : 08:26:55 pm, Tuesday, 2 December 2025

রাশিয়ায় সৈনিক নিয়োগ সিন্ডিকেটে জড়িত তিন রিক্রুটিং এজেন্সিকে তলব
দালালের খপ্পরে রাশিয়ায় যুদ্ধে গিয়ে প্রাণ হারান ব্রাহ্মণবাড়িয়ার যুবক। সাম্প্রতিক ছবি।
রাশিয়ায় সৈনিক নিয়োগে জড়িত তিন রিক্রুটিং এজেন্সিকে তলব করেছে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মঙ্গলবার মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগ থেকে সিনিয়র সহকারী সচিব শিবলী সাদিক সাক্ষরিত নোটিশ ইস্যু করে তাদেরকে তলব করা হয়। নোটিশে বৃহস্পতিবার সকালে মন্ত্রণালয়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে ।

এজেন্সিগুলো হলো, বন্যা বিজয় ওভারসিজ লিমিটেড (আরএল-১৩৩৪), এসপি গ্লোবাল রিসোর্স (আরএল ২২৫৩), ম্যানিজ পাওয়ার করপোরেশন (আরএল ৯৭৩)।

এর আগে, ১২ নভেম্বর দৈনিক আমার দেশ – এ ‘শ্রম রপ্তানির আড়ালে রাশিয়ায় সৈনিক নিয়োগের সিন্ডিকেট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। সেখানে চারটি এজেন্সির কথা তুলে ধরা হয়। তবে ফ্রেন্ডশিপ অ্যান্ড কো-অপারেশন রিক্রুটমেন্ট লিমিটেড এর আরএল এবং মন্ত্রণালয়ে তালিকাভুক্ত না হওয়ায় এই প্রতিষ্ঠানকে ছাড়াই তিনটি এজেন্সিলে তলব করা হয়।

রাশিয়ায় সৈনিক নিয়োগের সিন্ডিকেটের যথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, শ্রম রপ্তানির নামে বাংলাদেশি নাগরিকদের রাশিয়ায় পাঠিয়ে সৈনিক হিসেবে যুদ্ধে অংশ নিতে বাধ্য করছে সংঘবদ্ধ একটি চক্র। ভালো চাকরির লোভ দেখিয়ে তারা দেশের বিভিন্ন জেলার যুবকদের যুদ্ধের ময়দানে ঠেলে দিচ্ছে। মূলত ঢাকার বাইরের ২৫ থেকে ৩৫ বছর বয়সি তরুণ-যুবকদেরই টার্গেট করছে এ নেটওয়ার্ক।

এ বিষয়ে মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগ এর যুগ্ম সচিব এজেডএম নুরুল হক বলেন, আমার দেশ এ সংবাদ প্রচার হওয়ার পর আমরা এবিষয়ে বিভিন্ন খোঁজ খবর নিয়েছি। যেসব এজেন্সির নাম আনা হয়েছে আমরা তাদের ডেকেছি। তাদের জবাবের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিবো।

প্রিন্ট