Dhaka 4:28 am, Tuesday, 12 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

কালিয়াকৈরে নারী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার

Update Time : 12:37:05 am, Saturday, 22 November 2025

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় মাদ্রাসার তের বছর বয়সী এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে (২০ নভেম্বর) বৃহস্পতিবার মাদ্রাসার অধ্যক্ষ জুলহাস উদ্দিন তারেককে (২৭) আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে গাজীপুর আদালতের মাধ্যমে পুলিশ তাকে জেলহাজতে পাঠায়। গ্রেপ্তারকৃত ওই মাদ্রাসার অধ্যক্ষ হলেন, চট্রগ্রাম জেলার খুলশি উপজেলার লালখান বাজার গ্রামের মৃত নুর নবীর ছেলে।

এলাকাবাসী জানায়, ওই নারী শিক্ষার্থী ও তার ছোট ভাই দুইজনে গত বৃহস্পতিবার সকালে জামিয়া রাহমানিয়া আজিজিয়া মাদ্রাসায় পড়তে যায়। সেখানে ওই মাদ্রাসার অধ্যক্ষ জুলহাস সকাল সাড়ে ৯টার দিকে টিফিন নিয়ে দেয় তাকে। এ সময় ছেলে শিক্ষার্থীরা বাসায় টিফিনের জন্য গেলে সুকৌশলে মাদ্রাসার পেছনের বাসায় ওই নারী শিক্ষার্থীকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ খবর পেয়ে নারী শিক্ষার্থীর বাবা ও স্থানীয় লোকজন ওই নারী শিক্ষার্থীকে উদ্ধার করেন। পরে জুলহাসকে আটকে গণধোলাই দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা জুলহাসকে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ওই নারী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

কালিয়াকৈর থানার ওসি অপারেশন মোঃ জোবায়ের আহমেদ বলেন, ধর্ষণের অভিযোগে মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে গাজীপুর আদালতের মাধ্যমে ওই ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

অপরদিকে নারী শিক্ষার্থীকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

প্রিন্ট