Dhaka 8:37 am, Monday, 8 June 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

গাজায় সামরিক কার্যক্রম ‘সীমিত’ করার নির্দেশ ইসরায়েলি সেনাদের

Update Time : 11:52:35 am, Saturday, 4 October 2025

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার ঘোষণার পর ইসরায়েলি সরকার দেশটির সেনাবাহিনীকে গাজা উপত্যকায় সামরিক কার্যক্রম ‘সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে’ এবং শুধু ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ নিতে নির্দেশ দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর পরিচালিত রাষ্ট্রীয় অর্থায়নপ্রাপ্ত আর্মি রেডিও নেটওয়ার্কের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

শনিবার (৪ অক্টোবর) আর্মি রেডিওর সামরিক সংবাদদাতা দোরন কাদোশ এক্সে (পূর্বে টুইটার) দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছেন যে, এর বাস্তব অর্থ হলো, গাজা সিটি দখলের অভিযান আপাতত বন্ধ রাখা হয়েছে।

ইসরায়েলের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন শুক্রবার রাতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রস্তাবে আংশিক সম্মতি জানায়। হামাস জানায়, যুদ্ধ বন্ধ হলে তারা সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে রাজি এবং ট্রাম্পের সঙ্গে আলোচনা করতেও প্রস্তুত। হামাসের এই ঘোষণার পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছেন, যাতে জিম্মিদের নিরাপদে মুক্তি দেওয়া যায়।

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায় যে, তারা যুদ্ধের অবসান ঘটাতে এবং ট্রাম্পের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে ইসরায়েলের নীতি অনুযায়ী কাজ চালিয়ে যেতে প্রেসিডেন্ট ও তার দলের সঙ্গে পূর্ণ সহযোগিতায় কাজ করবে। এদিকে, জিম্মিদের মুক্ত করার জন্য ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের জন্য ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির আইডিএফকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

সূত্র: বিবিসি ও আল জাজিরা

প্রিন্ট