Dhaka 4:35 am, Monday, 8 June 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

কিছু লোকের হাতে দেশের রাজনীতি-অর্থনীতি থাকতে পারে না’

Update Time : 06:59:27 pm, Thursday, 28 August 2025

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

কিছু লোকের হাতে দেশের রাজনীতি-অর্থনীতি থাকবে, এটা চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের উন্নয়নে জনগণ যদি ভাগীদার না হয়, সেটাকে উন্নয়ন বলতে চাই না।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে ওয়ার্ল্ড ভিশনের চতুর্থ শিশু ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএনপির এই নেতা বলেন, আমি অনেক দেশে ঘুরেছি। আমাদের ছেলে-মেয়েদের মতো মেধাবী কোথাও দেখিনি। সম্পদ সৃষ্টি হলে আমরা সবাই এর অংশীদার হবো।

আমির খসরু বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে, যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা জেগেছে, তা যে রাজনৈতিক দল বুঝতে পারবে না তাদের কোনো ভবিষ্যৎ নেই। সবার মধ্যে নতুন প্রত্যাশা জেগেছে এটা কাজে লাগাতে হবে। এর জন্য সবাইকে রাজনীতি ও অর্থনীতিতে অংশগ্রহণের ‍সুযোগ দিতে হবে।

তিনি বলেন, কেবল রাজনীতিতে গণতান্ত্রয়ন যথেষ্ট নয়; অর্থনীতিতে যদি গণতন্ত্রায়ন না হয় তাহলে কোনও রাজনীতি কাজ করবে না। গণতন্ত্রও কাজ করবে না। সবার জন্য সুযোগ নিশ্চিত করতে হবে।

‘দেশে দক্ষ মানুষের অভাব রয়েছে; লেখাপড়ার সঙ্গে সঙ্গে যে কোনো একটি দক্ষতা রপ্ত করতে হবে’ উল্লেখ করে তিনি বলেন, দক্ষতার উন্নয়ন না হওয়ায় বাংলাদেশে সম্ভাবনার দৌড়ে এগোতে পারেনি। লেখাপড়ার সঙ্গে সঙ্গে যে কোনো কিছুর দক্ষতা বাড়াতে হবে।

তিনি বলেন, আমরা কেবল বিএ, এমএ করছি। ডাক্তার, ইঞ্জিনিয়ার ও হচ্ছে। কিন্তু দক্ষতা উন্নয়নে আমরা পিছিয়ে যাচ্ছি। আমাদের তরুণ লোকের সংখ্যা অনেক বেশি। এটাকে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে তা সম্পদে পরিণত হবে। এর জন্য পড়াশুনার পাশাপাশি দক্ষতা বাড়াতে হবে।

প্রিন্ট