জামালপুর জেলাধীন মেলান্দহ উপজেলার পূর্বদাগীতে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙ্গে ঘরের উপর পড়ে মা এবং দুই মেয়ে'সহ ৩ জনের মৃত্য হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোরে মেলান্দহ পূর্বদাগীতে উক্ত ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, পূর্বদাগীর মৃত গনি মন্ডলের স্ত্রী খুকি বেগম (৮০), মেয়ে ফাতেমা আক্তার (৪৫) এবং ফরিদা আক্তার (৪২)। উক্ত ঘটনায় গ্রামজুড়ে চলছে শোকের ছায়া।
নিহত খুকি বেগমের ছোট ছেলে আকালু মন্ডল (৪০)বলেন, ঘরে আমার মা ও দুই বোন থাকত। ভোরে কালবৈশাখী ঝড়ের সময় তারা তিনজনই ঘরে ঘুমিয়ে ছিল। এ সময় ঝড়ে ৩টি গাছ ঘরের উপর ভেঙে পড়ে। ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় আমার মা ও দুই বোনের মৃত্য হয়। ঝড় থামলে সকালে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান কে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
২৭.০৪.২৬
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় :-২০৬, তৃতীয় তলা গরম পানি গলি ফকিরের ফকিরাপুল মতিঝিল ঢাকা ১০০০।
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@