নদী,বন ও পরিবেশ রক্ষায় সচেষ্ট"স্লোগানকে সামনে রেখে গাজীপুর জেলার কালিয়াকৈরে "কালিয়াকৈর পরিবেশ উন্নয়ন পরিষদ" নামে একটি পরিবেশবাদী সংগঠনের আত্মপ্রকাশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে কালিয়াকৈর গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নগর পরিকল্পনাবিদ
মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অর্থ সাপ্তাহিক সুবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক আইয়ুব রানা, বড়ইবাড়ী এ.কে.ইউ ইনস্টিটিউশন ও কলেজের সহকারী অধ্যাপক মোঃ নাজিম উদ্দিন, দৈনিক সংবাদের কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ সানোয়ার হোসেন ও বিশিষ্ট আইনজীবী জুয়েল মন্ডল, কায়সার বানু চৌধুরানী মহিলা কলেজের প্রভাষক মোঃ জাকির হোসাইন প্রমুখ।
আলোচনা সভা শেষে সর্ব সম্মতিক্রমে মোঃ তাজুল ইসলামকে সভাপতি, মোতাহার হোসেনকে সাধারণ সম্পাদক ও সাংবাদিক শহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট একটি নির্বাহী কমিটি গঠন করা হয়। এছাড়া কালিয়াকৈর উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক ও পরিবেশ সচেতন ব্যক্তিদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় :-২০৬, তৃতীয় তলা গরম পানি গলি ফকিরের ফকিরাপুল মতিঝিল ঢাকা ১০০০।
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@