গাজীপুর জেলার কালিয়াকৈরে র্যাব-১ এর পূর্বাচল ক্যাম্প অভিযান চালিয়ে প্রায় ৭০ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে র্যাব-১ এর পূর্বাচল ক্যাম্পের একটি চৌকস দল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার পশ্চিম পাশে খাড়াজোড়া এলাকায় অবস্থিত মারিয়া হোটেলে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ৭০ কেজি ৭০০ গ্রাম।
গ্রেপ্তারকৃতরা হলো
(১)দাদন মিয়া (৩৮), পিতা: মৃত নাঈম আলী মোল্লা, গ্রাম: মোহনপুর, উপজেলা: মতলব, জেলা: চাঁদপুর।
(২)শিহাব উদ্দিন (২২),পিতা: জলিল মিয়া, উপজেলা: নাটোর সদর, জেলা: নাটোর।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে এবং তারা একটি সক্রিয় মাদক চক্রের সদস্য।
র্যাবের ধারণা, উদ্ধারকৃত গাঁজা পরিবহনের মাধ্যমে তারা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করত।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় দুই ব্যক্তি জানান, মারিয়া হোটেলের মালিক দাদন মিয়া দীর্ঘদিন ধরেই হোটেলের ভেতরে গাঁজা বিক্রি করে আসছিল। এ বিষয়ে কেউ প্রতিবাদ করতে গেলেই শক্তি প্রয়োগ করে তাদের দূরে সরিয়ে দিয়ে রমরমা ব্যবসা চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কালিয়াকৈর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় :-২০৬, তৃতীয় তলা গরম পানি গলি ফকিরের ফকিরাপুল মতিঝিল ঢাকা ১০০০।
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@