দ্বিতীয় দফা আলোচনায় বসার সম্ভাবনা রয়েছে। ইরানি সূত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে সিএনএন। তবে যুক্তরাষ্ট্র আলোচনার সময়সূচির বিষয়ে নিশ্চিত করেনি।
সিএনএন জানায়, একজন ইরানি কর্মকর্তা তাদের জানিয়েছেন, সোমবার পাকিস্তানে ইরানি ও মার্কিন আলোচকদের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হবে। মার্কিন কর্মকর্তারা আলোচনার সময়সূচি নিশ্চিত না করলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘অনেক ভালো কিছু ঘটছে এবং এর মধ্যে লেবাননও রয়েছে।’
তিনি বলেন, ‘প্রক্রিয়াটি খুব দ্রুত এগিয়ে যাবে, যেহেতু বেশির ভাগ বিষয়ে ইতোমধ্যেই আলোচনা ও একমত হওয়া গেছে।’
এর আগে গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রথম দফা বৈঠকে বসেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা। তবে প্রথম দফা আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।
আরএ
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় :-২০৬, তৃতীয় তলা গরম পানি গলি ফকিরের ফকিরাপুল মতিঝিল ঢাকা ১০০০।
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@