ঢাকা থেকে প্রকাশিত জনপ্রিয় জাতীয় দৈনিক **‘সময়ের কণ্ঠ’** পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মোঃ আলাউদ্দিন। সম্প্রতি পত্রিকাটির প্রধান কার্যালয় থেকে তাকে এই নিয়োগপত্র ও পরিচয়পত্র (ID Card) প্রদান করা হয়।
নিয়োগপ্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় মোঃ আলাউদ্দিন বলেন, "আমাকে এই দায়িত্ব প্রদানের জন্য জাতীয় দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকার সুযোগ্য সম্পাদক ও প্রকাশক জনাব মোহাম্মদ বোরহান হাওলাদার জসিম সহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। কক্সবাজার জেলার নানা সমস্যা, সম্ভাবনা এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা লেখনীর মাধ্যমে তুলে ধরতে আমি বদ্ধপরিকর।
তিনি আরও জানান, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকার ভাবমূর্তি উজ্জ্বল করতে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছেন।
কক্সবাজারের উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় সরকারি নিবন্ধনকৃত এই জনপ্রিয় দৈনিকটির সাথে তার পথচলা ফলপ্রসূ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, মোঃ আলাউদ্দিন দীর্ঘ দিন ধরে সাংবাদিকতার সাথে জড়িত এবং স্থানীয় মহলে একজন দক্ষ সংবাদকর্মী হিসেবে পরিচিত। তার এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় :-২০৬, তৃতীয় তলা গরম পানি গলি ফকিরের ফকিরাপুল মতিঝিল ঢাকা ১০০০।
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@