পাবনার ভাঙ্গুরায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩৭ জন জীবিত বীর মুক্তিযোদ্ধা সহ ৭৭ যোদ্ধার পরিবার পরিজনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ দুপুর ১২ টার দিকে পৌর সদরের দক্ষিন মেন্দা কালীবাড়ি এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এই সংবর্ধনা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সরকারি কমিশনার ( ভূমি) মিজানুর রহমান । ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের প্রেক্ষাপটে আলোচনা অন্তে ৩৭ জীবিত বীর মুক্তিযোদ্ধা ও মৃত ৪০ জন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান-সন্ততিদের হাতে পুরস্কার তুলে দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
এ সময় সেক্টর কমান্ডার ও বিভিন্ন মুক্তিযোদ্ধা তাদের যুদ্ধের পূর্বে ট্রেনিং এবং ট্রেনিং শেষ করে যুদ্ধে অংশগ্রহণের কথা তুলে ধরেন। তারা তুলে ধরেন কিভাবে যুদ্ধ করেছেন এবং তাদের জন্য যুদ্ধ কতটা কষ্টকর ছিল।
এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান, বীর বীর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ
আহবায়ক ভাঙ্গুড়া উপজেলা কমান্ড সহ উপজেলার ৭৭ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, উপজেলা পরিষদের কিছু দপ্তর প্রধান ও সাংবাদিকবৃন্দ।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় :-২০৬, তৃতীয় তলা গরম পানি গলি ফকিরের ফকিরাপুল মতিঝিল ঢাকা ১০০০।
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@